
রমেশ রায় (গঙ্গাসাগর)বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- দীপাবলি এবং কালীপুজো উৎসবের আবহকে আরও রঙিন করে তুলতে গঙ্গাসাগর কোস্টাল থানার উদ্যোগে আয়োজিত হলো জমজমাট প্রীতি কাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৬।প্রতিযোগিতার ফাইনালে গঙ্গাসাগর কোস্টাল থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাগর চার নম্বর মন্ডলের ধবলাট অঞ্চল। অন্যদিকে, ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করে রানার্স আপ (দ্বিতীয় স্থান) হওয়ার সুবাদে একটি সুদৃশ্য ট্রফি জিতেছে গঙ্গাসাগর কোস্টাল থানা।
জানা গেছে, এই টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করেছিল।নকআউট পর্বের লড়াই পেরিয়ে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় গঙ্গাসাগর কোস্টাল থানা এবং ধবলাট অঞ্চল। ফাইনালে দুর্দান্ত প্রদর্শনী করে জয় ছিনিয়ে নেয় ধবলাট অঞ্চল, যাদের প্রথম পুরস্কার হিসেবে একটি সুদৃশ্য ট্রফি ও নগদ ৩০০০ টাকা তুলে দেওয়া হয়। পাশাপাশি, রানার্স আপ হওয়া গঙ্গাসাগর কোস্টাল থানাকেও একটি সুদৃশ্য ট্রফি দিয়ে সম্মানিত করা হয়। খেলাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও উৎসবের আমেজে অনুষ্ঠিত হয়। বিশেষ আকর্ষণের বিষয় ছিল, গঙ্গাসাগর কোস্টাল থানার সমস্ত অফিসাররা এই খেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং মাঠে নেমে ফুটবল খেলেন, যা স্থানীয় বাসিন্দাদের এবং ক্রীড়াপ্রেমীদের উৎসাহ কয়েকগুণ বাড়িয়ে দেয়।পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে মেলবন্ধন তৈরি এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে থানার এমন উদ্যোগ ও টানটান উত্তেজনার ফাইনাল খেলাটি স্থানীয় এলাকাবাসী উপভোগ করায় পাশাপাশি প্রশংসাও করেছেন।

ADVT

ADVT

ADVT


