অভিষেকের বাড়ির সামনের অস্থায়ী শেড ভাঙল পৌরসভা !

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বৃহস্পতিবার সকালে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ীর সামনে পৌঁছে যায় বুলডোজার। ভেঙে ফেলা হয় অভিষেক বন্দোপাধ্যায়ের বাড়ির সামনের ফুটপাতে থাকা অস্থায়ী শেড। কোলকাতা পুরসভার এই অভিযানের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি প্রচুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করার রয়েছে। ডায়মন্ডহারবারের সংসদের বাড়ির সামনে যে পুলিশ কিয়স্ক তৈরি করা হয়েছিল সেটিও এদিন সরিয়ে ফেলা হয়েছে।
এদিন সকালে অভিষেকের বাড়ির সামনে সকাল বেলায় পৌঁছে যায় পৌরসভার বুলডোজার  বাঁশ দিয়ে তৈরি করা অস্থায়ী কাঠামোর পাশাপাশি গ্যাস কাটার দিয়ে কেটে ফেলা হয় সংসদের বাড়ির সামনে অংশের ফুটপাতের উপর থাকা  লোহার গেটও। অভিষেকের বাড়ির সামনে অস্থায়ী ছাউনী অবশ্য আগে খুলে ফেলার কাজ শুরু করেন সাংসদের অফিস কর্মীরাই। এই প্রসঙ্গে দলের অন্যতম মুখপাত্র অর্ক নাগ বুধবার সংবাদ মাধ্যমকে জানান, ‘অভিষেক যখন জেট প্লাস নিরাপত্তা পেতেন সে সময় পশ্চিমবঙ্গের ডাইরেক্টর অফ সিকিউরিটি তরফ থেকে পুলিশ প্রহরার দায়িত্বপ্রাপ্তদের বসার জন্য সেট তৈরি করা হয়েছিল পুলিশের তরফেই । এই মুহূর্তে নিরাপত্তা প্রত্যাহার হয়ে যাওয়ার ফলে এই সেটটির আর প্রয়োজন নেই, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থেকেই সেটটি খুলে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে’।
বুধবার সন্ধ্যায় বাড়ির সামনে পুলিশের টহল দাঁড়িয়ে নিয়ে সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমে পোস্ট করেন, “আবারও কোলকাতা পুলিশের আধিকারিকরা সরকারি পুলিশের গাড়ি ব্যবহার করে আমার বাড়ির চারপাশের নজরদারি চালাচ্ছেন এবং আমার উপরে নজর রাখছে। গত সপ্তাহেও তারা একইভাবে এলাকাটি পর্যবেক্ষণ করছিলেন। যার ঠিক পরেই ৭ই নভেম্বর  দুষ্কৃতীরা হামলা চালায়। ৪ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত একজন অভিযুক্তকেও গ্রেফতার করা হয়নি”।  

  তবে বৃহস্পতিবার সকাল অবধি অভিষেকের বাড়ি সামনে ওই অস্থায়ী শেড পুরোপুরিভাবে খোলা না থাকায় বুলডোজার দিয়ে তা ভেঙে ফেলা হয়। এরপরই অস্থায়ী কাঠামো সরঞ্জাম গুলি সরিয়ে ফুটপাত পরিষ্কার করে দেন পুরসভার কর্মীরা। এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা তৃণমূলের দল থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  

ADVT

ADVT

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *