
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- জেলবন্দী জাহাঙ্গীর খান আর এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বলে পরিচিত ওই নেতার বিরুদ্ধে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় বেআইনি বহুতল তৈরীর অভিযোগ উঠেছল। আর সেই অভিযোগের ভিত্তিতে জেলা শাসকের নির্দেশে তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করেছে আজ বুধবার সকাল থেকেই ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ফলতার বিডিও এবং পুলিশ আধিকারিকরা। তবে প্রশাসন সূত্রে জানা গিয়েছে বাড়িতে নির্মাণ সংক্রান্ত অনিময়ের অভিযোগ কে কেন্দ্র করে এধরনের পদক্ষেপ।
দক্ষিণ ২৪ পরগনার ফলতার দাপুটে -প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানের নির্মাণের ভাঙ্গার কাজ শুরু করে আজ বুধবার সকাল থেকে আদালতের নির্দেশ পাওয়ার পরই দক্ষিণ ২৪ পরগণা জেলা শাসকের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, ফল তার শ্রীরামপুর এলাকায় জাহাঙ্গীর খানের বাড়ি নির্মাণে নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠে অনেক আগেই। মূলত দোতালা বাড়ির বেশি হলেই সে ক্ষেত্রে ভবন নির্মাণে জেলা পরিষদের অনুমোদন প্রয়োজন হয়। তবে অভিযোগে পাওয়ার পর তদন্ত শুরু করে প্রশাসন। এমনকি বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। অবশেষে আদালত , বাড়িটির বিতর্কিত অংশটি ভাঙার অনুমোদন দেওয়ার পরই দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসন জাহাঙ্গীর খান কে নোটিশ পাঠায়। যদিও সে বিষয়ে জাহাঙ্গীর খান হাজিরা দেয়নি ।এমনকি, নির্ধারিত সাত দিনের মধ্যে সেই নির্দেশিকা কার্যকরও করেনি।
আজ বুধবার সকালে ফলতার বিডিও সন্দীপ সিংহ রায় এবং বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে ঘটনাস্থলে পৌঁছান এবং জাহাঙ্গীরের বাড়ির বন্ধ গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আসবাবপত্র বাইরে বের করে বাড়ি খালি করেই তবে ভাঙার প্রক্রিয়া শুরু করা হবে।
এ বিষয়ে ফলতা বিধানসভার বিধায়ক দেবাংশু পান্ডার সংবাদমাধ্যমকে জানান, এলাকায় জলাভূমি ভরাট করে এমন আরও অনেক বেআইনি নির্মাণ গড়ে উঠেছে। জাহাঙ্গীরের বাড়ির পাশের সমস্ত অবৈধ নির্মাণের বিরুদ্ধে প্রশাসন কড়া ব্যবস্থা নেওয়া উচিত বলে তিনি জানান।
প্রসঙ্গত ২০২৬ সালের বিধানসভা ভোটে ফলতা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই নির্বাচন থেকে কার্যত সরে দাঁড়িয়ে ছিলেন জাহাঙ্গীর খান। পরে তোলাবাজি ও ভীতি প্রদর্শনের অভিযোগে ছিল তাঁর বিরুদ্ধে ।সে সময় তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ভারত-নেপাল সীমান্ত থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি ও তাঁর স্ত্রীর জেলে বন্দী রয়েছেন। তবে আজকে জাহাঙ্গীর খানের বাড়ি ভাঙ্গার খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ।

ADVT

ADVT

ADVT

ADVT

