
প্রতীকী ছবি—
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- পাসপোর্ট এর নথি যাচাই করতে গিয়ে উঠে এলো চাঞ্চল্যকর ঘটনা। আধার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে ভোটার পরিচয় পত্র সবক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে ভুয়ো পরিচয় পত্র। আর এর ফলেই গত প্রায় ৮ বছর ধরে ভারতে বসবাস করার অভিযোগ উঠল এক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানায় এলাকায়।
জানা গেছে,নিজের পরিচয় গোপন রাখতে এদেশে এক ব্যক্তিকে বাবা পরিচয় দিয়ে একাধিক সরকারি নথি তৈরি করানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এখানেই শেষ নয়। সেই পাসপোর্ট এর নথি যাচাই পর্বে পুলিশের নজরে আসে সেই অসংগতি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ই নভেম্বর ২০২৬ এক যুবকের পাসপোর্ট বিষয়ে নথি যাচাইয়ের জন্য ডায়মন্ড হারবার পুলিশ জেলার উস্তি থানার থানা অন্তর্গত জেলা ডিআইবি অফিসে যান ওই যুবক। তার নথি জমা দেওয়ার পর দেখা যায় সেখানে নাম উল্লেখ আছে ইমরান হোসেন মোল্লা। বাবার নাম পিয়ার আলী মোল্লা ।প্রাথমিকভাবে নথিপত্র যাচাইয়ের কাজ যখন চলছিল। ওই যুবকের পারিবারিক পরিচয় সংক্রান্ত তথ্য যাচাইয়ের সময়ে তার স্ত্রীরও নথি খতিয়ে দেখ দেখতে গিয়ে অস্বাভাবিক বিষয় নজরে আসে। আধিকারিকরা দেখতে পেয়েছেন সেখানে স্ত্রীর নথিতেও বাবার নাম পিয়ার আলী মোল্লা উল্লেখ রয়েছে।সেক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনেরই বাবার নাম এক। আর এখানে ওঠে প্রশ্ন ।এরপর পুনরায় নথি খতিয়ে দেখতে শুরু করেন ডিআইবি কর্মীরা। পরে সন্দেহের বসে ইমরান ও তার স্ত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। ওই যুবককে একাধিক প্রশ্নের পর পুলিশের দাবি জেরা চলাকালীন শেষ পর্যন্ত ওই যুবক তার নিজের আসল পরিচয় স্বীকার করে। ওই যুবক জানিয়েছে নথিতে উল্লেখ করা ইমরান হোসেন মোল্লা তার প্রকৃত নাম নয়। সে বাংলাদেশী তার আসল নাম ইমরান হোসেন শরীফ। তিনি ভারতীয় নাগরিক নন। বাংলাদেশের নোয়াখালীর বাসিন্দা প্রায় ৮ বছর আগে অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে ভারতের প্রবেশ করেছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন তিনি। তদন্তকারীদের আরও দাবি ভারতে দীর্ঘদিন বসবাস করার জন্য নিজের প্রকৃত পরিচয় গোপন রাখার পরিকল্পনা করেছিলেন ওই যুবক। সেই উদ্দেশ্যেই ভুয়া পরিচয় ব্যবহার করে একাধিক সরকারি পরিচয় পত্র তৈরি করেন। এরমধ্যে রয়েছে আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার আইডি। অভিযোগ ওই সমস্ত নথি তৈরির ক্ষেত্রে তাকে সাহায্য করেছিলেন পিয়ার আলী মোল্লা ত। তাকে নিজের ছেলে হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন নথিতে বাবার নাম হিসেবে নিজের নাম ব্যবহার করতে সাহায্য করেছিলেন পিয়ার আলী এইভাবে ধীরে ধীরে ভারতীয় নাগরিক হিসেবে নিজেদের একটি ভুয়ো পরিচয় পত্র তৈরি করে ফেলেন ইমরান। তদন্তকারীরা জানতে পারেন ,যে, ওই যুবককে নিজের পরিচয় দিয়ে সাহায্য করেছিলেন পাশাপাশি পরবর্তীকালে ওই পিয়ার আলী মোল্লার মেয়েকেই বিয়ে করেন ইমরান। আর এর ফলেই সরকারি সমস্ত নথিতে বাবার নাম এক ।এই ঘটনায় পরে ইমরান হোসেন শরীফ কে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অবৈধ ভাবে ভারতের প্রবেশ এবং জাল নথি তৈরির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কিভাবে কত বছর ধরে বিভিন্ন সরকারি নথিপত্র তৈরি করলেন এবং সেই কাজে আর কারা যুক্ত ছিলেন তা জানার চেষ্টা করছেন অভিজ্ঞ তদন্তকারীরা।

ADVT

ADVT

ADVT

ADVT

