
প্রতীকী ছবি—
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বৃহস্পতিবার দুপুরে আচমকাই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল বজবজের একটি ঝালাই গ্যারেজে। এদিন গ্যাস সিলিন্ডার ব্যবহার করে খালি তেলবাহী ট্র্যাঙ্কের ঝালাই করার সময় এই দুর্ঘটনার খবর পাওয়া গেছে। ঘটনার জেরে দুই নাবালক গুরুতরে জখম হয়। স্থানীয়রাই হাসপাতালে নিয়ে যায়।পরে তাদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
এই ঘটনা পটে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বজবজ পৌরসভার অন্তর্গত ১৯ নম্বর ওয়ার্ডের একটি গ্যারেজে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা নিজামুদ্দিন শেখের এই ঝালাই গ্যারেজ চালান। তবে সম্পূর্ণ অবৈধ ভাবে এখানে কাজ করা হয় বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সাধারণত এই গ্যারেজে তেলবাহী ট্রাঙ্কার গুলি ঝালাই করা হয়।
এদিন দুপুরে ওই গ্যারেজে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে ঝালাই কাজ শুরু হয়েছিল। আর সে সময়ে আচমকায়ই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গ্যারেজের ছাদের একাংশ উড়ে যায় বলে খবর পাওয়া গেছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে বজ বজ থানার পুলিশ। আহত দুজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া স্থানীয় হাসপাতালে। সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
অপরজনের অবস্থা আশঙ্কা জনক বলে হাসপাতাল সূত্রে খবর পাওয়া গেছে। তবে কিভাবে এই বিস্ফোরণে ঘটলো তা এখনো স্পষ্ট নয়। গোটা ঘটনা খতিয়ে দেখছে বজবজ থানার পুলিশ। তবে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে, নাবালকদের দিয়ে কিভাবে কাজ করানো হতো। এই বিষয়গুলিও তদন্তকারীরা ইতিমধ্যে খোঁজ নিতে শুরু করেছে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৩৮০
