
প্রতীকী ছবি—–
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- কেরলের সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুই মৎস্যজীবী। দক্ষিণ ২৪ পরগনা কুলতলির বাসিন্দা সম্পর্কে বাবাও ছেলে। নিখোঁজ বাবা ছেলের নাম লক্ষণ দাস ও বাদল দাস।
কেরলে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে গত এক সপ্তাহ আগে তারা নিখোঁজ।এই ঘটনার খবর জানার পরেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
পরিবার ও স্থায়ী সূত্রে জানা গেছে,কেরলের গভীর সমুদ্রে মাছ ধরার জন্য একটি ট্রলার গিয়েছিল। ওই ট্রলারে ছিল লক্ষণ দাস (৪২) এবং তাঁর ছেলে বাদল দাস (২০) ।গত ৬ই মার্চ গভীর সমুদ্রের ট্রলারটি একটি পণ্য বাহী জাহাজের ধাক্কায় উল্টে যায়। জলে পড়ে যান মৎস্যজীবীরা। পরে অন্য মাছধরা ট্রলার মৎস্যজীবিদের উদ্ধার করলেও খোঁজে পাওয়া যায়নি বাবা ও ছেলেকে।
পরিবার ও প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, কয়েক মাস আগেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে মোট ১১ জন মৎস্যজীবী কেরলের উদ্দেশ্যে ‘কেটলি ২’ নামে একটি ট্রলার নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। পরিবারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রাখতো। বাবা ও ছেলের কুলতলির বাসিন্দা আর বাকিরা কাকদ্বীপের বাসিন্দা। জানা গেছে, গত ৬ই মার্চ দুপুরে ট্রলারটি মাঝ সমুদ্রে যখন নোঙ্গর করে বিশ্রাম নিচ্ছিলেন। সকলেই ঘুমে আচ্ছন্ন ছিলেন। হঠাৎই একটি দুর্ঘটনা ঘটে যায়। অভিযোগ ,একটি পণ্যবাহী জাহাজ ওই ট্রলারটিকে ধাক্কা মারলে সঙ্গে সঙ্গে উল্টে যায় ট্রলারটি। ট্রলারে থাকা মৎস্যজীবীরা সমুদ্রে ঝাঁপ দেয় বলে ও জানা গেছে। ট্রলারের মধ্যে ঘুমোচ্ছিলেন মৎস্যজীবী লক্ষণ দাস ও তাঁর ছেলে বাদল দাস। বাবাকে ডাকতে যায় সে সময়টি উল্টে যায় ট্রলারটি। নিখোঁজ হয়ে যান দুজনেই। অন্য মৎস্যজীবিরা সাঁতার কেটে কোনভাবে বেঁচে থাকার চেষ্টা করেছিলেন, কিছু সময় পরেই অন্য একটি মাছ ধরা ট্রলার তাদেরকে উদ্ধার করে। আর তখন থেকেই তাঁরা নিখোঁজ বাবা ও ছেলে। এই ঘটনায় উদ্ধার হওয়া মৎস্যজীবিরা কেরলের হাসপাতালে চিকিৎসাধীন। কুলতলির বাবা ও ছেলে নিঁখোজের ঘটনার খবর পাওয়ার পরে উদ্বিগ্ন পরিবার। তারা প্রশাসনের দারস্ত হয়েছেন।এবিষয় ওয়েস্টবেঙ্গল ফিসার ম্যান অ্যাসোশিয়েশান এর সহ সম্পাদক বিজন মাইতি বলেন, ‘কুলতলির নিখোঁজ সম্পর্কে বাবাওছেলে ওই মৎস্যজীবি পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।ইতিমধ্যে কেরলে ফিসারম্যান অ্যাসোশিয়েশনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।বর্তমানে উদ্ধার হওয়া মৎস্যজীবিরা কেরলের হাসপাতালে চিকিৎসাধীন। নিখোঁজ ২জন মৎস্যজীবির খোঁজ চলছে।মৎস্যজীবিদের আর্থিক ক্ষতিপূরণের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কছে আবেদন জানানো হয়েছে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৩৮০
