
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বালিগঞ্জে প্রার্থী করা হয়েছে প্রয়াত কংগ্রেস নেতা সৌমেন মিত্রের পুত্র রোহন মিত্র কে।আর এই নিয়েই উত্তপ্ত হয়ে উঠল বিধান ভবন। রোহন মিত্রকে কেন প্রার্থী করা হলো এ নিয়েই বিক্ষোভে উত্তাল হল প্রদেশ কংগ্রেসের দপ্তর। বিক্ষুব্ধ কংগ্রেস কর্মী ও কংগ্রেস কর্মীদের মধ্যে দফায় দফায় একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ল। বচসা থেকে হাতাহাতি । এমনকি রক্তারক্তির মত ঘটনা ঘটলো। এক বিক্ষুব্ধ কংগ্রেসকর্মীর মাথা এই ঘটনায় ফেটে যায় ।পাশাপাশি এক মহিলা কংগ্রেস কর্মী অজ্ঞান হয়ে যায়। কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে প্রদেশ কংগ্রেস দপ্তর। রবিবারে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস। আর সোমবার বিভিন্ন জায়গায় খুব ক্ষোভউগড়ে দেয় দলীয় কর্মী সমর্থকরা। এর আগেও কোলকাতায় কংগ্রেসের প্রার্থী নিয়ে বিক্ষোভ চলে। সোমবার বিধান ভবনে বালিগঞ্জের কংগ্রেস প্রার্থী রোহন মিত্র ও টালিগঞ্জের কংগ্রেস প্রার্থী মানস সিংহ রায়। সোমবার পরিবর্তনের দাবিতে স্লোগান দিতে থাকেন দলীয় কর্মীরা। অন্যদিকে প্রার্থী ঘোষণার আগেই শ্রীরামপুরে করে কংগ্রেসের কার্যালয়ে একই তান্ডব হয়ে গিয়েছে। পার্টি অফিসে ঢুকে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ গোষ্ঠী। কংগ্রেস কর্মীদের একাংশের অভিযোগ কর্মীদের উপেক্ষা করে এই প্রার্থী তালিকা তৈরি করেছে কংগ্রেস। ২৯৪ আসনের মধ্যে রবিবার প্রথম দফায় ২৮৪ টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। মালদার চাচোল এর আসিফ মেহবুব কে প্রার্থী করেছে কংগ্রেস। তাঁর নাম ঘোষণা করে দলীয় পার্টি অফিস থেকে জিনিসপত্র এনে ভাঙচুর চালায় কংগ্রেস কর্মী সমর্থকদের একাংশ। আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ ।দলেরই প্রার্থী বিরুদ্ধে দেওয়া হয় স্লোগান। অন্যদিকে মুর্শিদাবাদের ডোমকলে শাহনাজ বেগমকে টিকিট দিয়েছে কংগ্রেস। তাঁর নাম ঘোষনা হতেই তুমুল উত্তেজনা ছড়ায় পার্টি অফিসের ভিতরে। বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। চলে স্লোগান পাল্টা স্লোগান। মালদা মুর্শিদাবাদের পাশাপাশি মেদিনীপুর, বর্ধমান ,নন্দীগ্রাম, খড়্গপুরেও প্রার্থী নিয়ে ক্ষোভ উগরে দেয় কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকরা।চলে ভাঙচুর বিক্ষোভ, কোথাও কোথাও আবার পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
