কোন দফায় কোথায় ভোট গ্রহন পশ্চিমবঙ্গে ?

রাজ্য

প্রতীকী ছবি—

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ এর সময়সূচি ঘোষণার পর রাজ্য জুড়ে উত্তেজনা তুঙ্গে। নির্বাচন কমিশন জানিয়েছে, ২৯৪ টি আসনে ভোট হবে দুই দফায়। প্রথম দফা ২৩ এপ্রিল ১৫২ টি আসনে এবং দ্বিতীয় দফা অর্থাৎ ২৯ শে এপ্রিল ১৪২ টি আসনে। ফল ঘোষণা হবে ৪ঠা মেয়ে। তবে এবার এই প্রথম এত কম দফা। ২০২১ সাল আট দফায় ভোট হয়েছিল।
নির্বাচন কমিশনের মতে নিরাপত্তা, লজিস্টিক এবং রাজ্যের পরিস্থিতির বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, দীর্ঘ আলোচনার পর এই সংখ্যায় নামানো হয়েছে। যাতে সবার জন্য সুবিধা জনক হয়।

 প্রথম দফায় ২৩ শে এপ্রিল মোট ১৫২ টি আসন। এটা মূলত উত্তরবঙ্গ শিল্পাঞ্চল এবং কিছু দক্ষিণাঞ্চলের জেলা অন্তর্ভুক্ত।
এক ঝলকে দেখে নেওয়া যাক জেলা ভিত্তিক আসন সংখ্যা।
পূর্ব মেদিনীপুর ১৬ টি বিধানসভা আসন। পুরুলিয়া ৯টি বিধানসভা আসন। কোচবিহার ৯টি বিধানসভা আসন। আলিপুরদুয়ার ৫টি বিধানসভা আসন। জলপাইগুড়ি ৭টি বিধানসভা আসন। দার্জিলিং ৫টি বিধানসভা আসন। কালিংপং ১টি বিধানসভা আসন। উত্তর দিনাজপুর ৯টি বিধানসভা আসন। দক্ষিণ দিনাজপুর ৬টি বিধানসভা আসন। মালদা ১২টি বিধানসভা আসন। মুর্শিদাবাদ ২২ টি বিধানসভা আসন।
এই দফায় উত্তরবঙ্গের চা বাগান অঞ্চল, পাহাড়ি এলাকা এবং মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলায় ভোট হবে।
এবারে আসা যাক দ্বিতীয় দফার ভোট ২৯শে এপ্রিল ১৪২ টি আসনে ভোট হবে। এই দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গের ঘনবসতিপূর্ণ এলাকা ,কোলকাতা এবং শিল্পাঞ্চল অন্তর্ভুক্ত।

 জেলাভিত্তিক    নদীয়া  ১৭ টি বিধানসভা আসন,উত্তর ২৪ পরগনায় ৩৩টি বিধানসভা আসন। দক্ষিণ ২৪ পরগনা ৩১টি বিধানসভা আসন। কোলকাতায় ১১ টি বিধানসভা আসন। হাওড়া ১৬ টি বিধানসভা আসন। হুগলি ১৮টি বিধানসভা আসন।

 দ্বিতীয় দফায় কোলকাতা, হাওড়া, হুগলি যেমন শহরের ভোটার পাশাপাশি সুন্দরবন অঞ্চল এবং নদীয়া এবং দুই  ২৪ পরগনার মত জেলায় ভোট।

মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকর হয়েছে।সরকারি প্রকল্প উদ্বোধন বন্ধ।কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে,বিশেষ করে সংবেদনশীল এলাকায়।   

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *