প্রয়াত  পিডিএস এর অন্যতম প্রতিষ্ঠাতা সমীর পুততুণ্ড,শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজনীতি রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- প্রয়াত হলেন প্রবীণ রাজনৈতিক নেতৃত্ব তথা  পিডিএস এর প্রতিষ্ঠাতা সদস্য সমীর পুততুণ্ড ।রবিবার রাত ১১টা ১৫ মিনিট নাগাদ  মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর ।শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে সমীর বাবু হাসপাতালে ভর্তি হয়েছিলেন । জানা গেছে, ২দিন আগেই তাঁর মারাত্মক হার্ট অ্যাটাক হয়। আর রবিবার রাতে তাঁর প্রয়াণ হয়। রেখে গেলেন স্ত্রী অনুরাধা পুততুণ্ডকে।
সমীর পুততুণ্ড,র  মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তাঁর এক্স হ্যাণ্ডেলে ‘তিনি লেখেন, ‘একদা বাম আন্দলনের শক্তিশালী নেতা সমীর পুততুণ্ড কে হারিয়ে আমি খুব মর্মাহত বোধ করছি। মনে হচ্ছে আমি নিজের কাউকে হারালাম। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে একসাথে কাজ করেছি। অনুরাধাদিকে সান্তনা জানানোর ভাষা নেই, তবুও সর্বদা পাশে আছি’। রাতেই প্রয়াত পিডিএস নেতার মৃত্যুতে শোক জানান পূর্ণেন্দু বসু, দোলা সেন সহ নেতারা।

 প্রসঙ্গত এক সময় সিপিএমের দাপুটে প্রভাবশালী নেতা ছিলেন সমীর পুততুণ্ড। তিনি ছিলেন সিপিএম এর দক্ষিণ ২৪পরগণাা জেলার সম্পাদক কিন্তু দলের মতাদর্শগত  কারণে সিপিএম ছেড়ে সহকর্মী সইফুদ্দিন চৌধুরীকে সঙ্গে ২০০১ সালে পার্টি অব ডেমোক্রেটিক সোশ্যালিজম। সংক্ষেপে পিডিএস গঠন করেন। বামপন্থী মতাদর্শে বিশ্বাসী হয়েও দক্ষিণপন্থীদের সঙ্গে তার সুমধুর সম্পর্ক ছিল। সিঙ্গুর আন্দোলন সহ কৃষি জমি রক্ষা কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃত্ব হিসেবে তিন পথে নেমে জোরদার আন্দোলন করেছেন। সেই সঙ্গে দেশ বাঁচাও গণ মঞ্চের অন্যতম কান্ডারী হয়ে উঠে ছিলেন। এছাড়াও তিনি নানা নাগরিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত সিপিএমের সমালোচনা করে গিয়েছেন।
তার প্রয়াণে প্রদেশ কংগ্রেস থেকেও শোকবার্তা জানানো হয়েছে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *