
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- দক্ষিণ ২৪ পরগনার বারইপুর থানা এলাকার চম্পাহাটির বাজি তৈরীর কারখানা শনিবার দুপুরে প্রচন্ড বিস্ফোরণের ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।গুরুতর ভাবে আহত হয়েছেন ৩জন।তারা আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পরে এলাকায় কার্যত শোকের ছায়া নেমে এসেছে পাশাপাশি স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশও তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,শনিবার দুপুরের দিকে পরপর তিনটি প্রচন্ড বিকট শব্দ কেঁপে ওঠে ওঠে চম্পাহাটি হাড়াল এলাকা। স্থানীয় বাসিন্দারা শব্দ শুনে ঘরের বাইরে বেরিয়ে দেখেন কারখানায় আগুন ও ধোঁয়া বেরোচ্ছে। উড়ে গেছে ঘরের চাল। ওই কারখানায় কর্মরত ছিলেন ৪জন শ্রমিক । তারা গুরুতর ভাবে আহত হন। এদের মধ্যে গৌর হরি গঙ্গোপাধ্যায়(৩৫)বিস্ফোরণের আগুনে ঝলসে যায় তার শরীরে ৯৫শতাংশ।এদিন মোট ৪জন আহত শ্রমিককে আহত অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে গৌড় হরির অবস্থা দ্রুত অবনতি হলে রাতেই তাকে কোলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। রবিবার তার মৃত্যুর সংবাদ পিয়ালীর বাড়িতে পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে।
আরও জানা গেছে,অন্য তিনজনের মধ্যে কিষান মন্ডল ও রাহুল মন্ডল এর অবস্থা আশঙ্কা জনক। কিষান মন্ডলকে ইতিমধ্যেইমার বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তিনি চিকিৎসাধীন। রাহুল ও আরেক আহত শ্রমিকের চিকিৎসা চলছে।
বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কারখানার আশেপাশের বেশ কয়েকটি বাড়ির জানলার কাঁচ ভেঙে গেছে ।ইতিমধ্যে এলাকাবাসী ক্ষোভের সঙ্গে জানাচ্ছেন,ওই কারখানায় বিপদজনক বাজি তৈরি হতো। কারখানার মালিক বিধান মন্ডল বিস্ফোরণের পর থেকেই পলাতক।তার খোঁজে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ। আ
ঘটনার পর বারইপুর জেলা পুলিশ ওই এলাকা ঘিরে ফেলেছে ।,ঘটনা তদন্ত শুরু হয়েছে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
