
বাংলার চাণক্য নিউজ ডেস্ক;- পশ্চিমবঙ্গে প্রবল শীতের সঙ্গে ঘন কুয়াশা অব্যাহত। আজ ৭ই জানুয়ারি বুধবার উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। কিন্তু তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকায় ঠান্ডা তীব্র অনুভূতি হবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর এবং দক্ষিণবঙ্গের মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরের পার্বত্য এলাকায় এবং সমতলে ঘন কুয়াশা এবং কোথাও কোথাও কোল্ড কন্ডিশন থাকতে পারে।
গত কয়েকদিনের মতো আজও রাজ্য জুড়ে শীতের দাপট চলবে। বিশেষ করে সকাল এবং রাতে দক্ষিণবঙ্গে আজকের ছবি বেশ ঠান্ডা। কোলকাতায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল। ১০.২ ডিগ্রী সেলসিয়া। যা স্বাভাবিকের থেকে অনেক নিচে। আজও তাপমাত্রা একই রকম থাকার সম্ভাবনা। সকালে হালকা কুয়াশা থাকতে পারে।
বীরভূমের শ্রীনিকেতন বা সুরিতে গতকাল ৬.২ ডিগ্রি সেন্টিগ্রেট পর্যন্ত তাপমাত্রা ।যা দক্ষিণবঙ্গের সবচেয়ে ঠান্ডা জায়গা হিসেবে চিহ্নিত হয়েছে। এদিকে হাওড়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলিতে ঠান্ডা আরো বেশি অনুভূত হবে।। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে কোল্ডডে কন্ডিশন ৭ই জানুয়ারি পর্যন্ত চলতে পারে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি নিচে থাকায় দুপুরেও শীতের আমেজ থাকবে।
সকালে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে। যানবাহন চলাচলের সমস্যা তৈরি করবে। উপকূলীয় জেলাগুলিতে হালকা হাওয়া বইলেও ঠান্ডা কমবে না। উত্তরবঙ্গের অবস্থা আরো কঠিন, দার্জিলিং ,কালিম্পং,জলপাইগুড়ি কোচবিহারে ঘন কুয়াশা সতর্কতা রয়েছে ।সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ডিগ্রী কমতে পারে আগামী দুদিনে। দার্জিলিঙে গতকাল ৪ ডিগ্রী পর্যন্ত নেমেছিল ।আজও একই রকম ঠান্ডা থাকবে। সমতলের জেলাগুলি যেমন মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, কোল্ডডে কন্ডিশন সম্ভাবনা ।রায়গঞ্জে গতকাল ৮ ডিগ্রি ছিল আজও ঠান্ডা বজায় থাকবে। পাহাড়ি এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা থাকলেও সমতলে শুধু কুয়াশা এবং শীত। উত্তরবঙ্গে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪- ৬ ডিগ্রি নিচে থাকতে পারে,। আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী ,বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে বিশেষ করে সাবধানে থাকতে হবে। শ্বাসকষ্টের রোগীদের সকালে বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
