ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ, ‘লক্ষ লক্ষ নাম বাদ’—ক্ষোভে মমতা বন্দ্যোপাধ্যায়

রাজনীতি রাজ্য

বাংলার চাণক্য নিউজ , কোলকাতা,  নিতাই মালাকার :-   মনোনয়ন জমা দেওয়ার পর ভোটার তালিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিপুল সংখ্যক প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে উদ্বেগজনক।
ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হয়ে তিনি জানান, “১.২ কোটি ভোটারের মধ্যে মাত্র ৩২ লক্ষের নাম রাখা হয়েছে। প্রথম দফায়ই ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছে। এটা অত্যন্ত বেদনাদায়ক।” যদিও তিনি স্বীকার করেন, ডুপ্লিকেট বা মৃত ভোটারের নাম বাদ পড়া স্বাভাবিক, কিন্তু প্রকৃত ভোটারদের নাম বাদ পড়া মেনে নেওয়া যায় না।
মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রায় ২৭ লক্ষ ভোটার এখনও ‘under adjudication’-এ রয়েছেন এবং তাঁদের নাম তালিকায় বহাল করা হয়নি। এই প্রসঙ্গে তিনি Supreme Court of India-এর পর্যবেক্ষণের উল্লেখ করে বলেন, আদালতও মনে করে এই শ্রেণির ভোটাররা প্রকৃত ভোটার এবং তাঁদের ভোটাধিকার থাকা উচিত।
তিনি জানান, যাঁদের নাম এখনও তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। তবে এই প্রক্রিয়া স্থগিত রাখার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। প্রয়োজনে দল আইনি পদক্ষেপ নেবে বলেও ইঙ্গিত দেন।
এদিন তিনি ভবানীপুরের ভোটারদের শুভেচ্ছা জানিয়ে All India Trinamool Congress-এর প্রার্থীদের ২৯৪টি আসনেই সমর্থনের আবেদন জানান। তাঁর দাবি, জনসমর্থনের জোরে ফের সরকার গঠন করবে 

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *