
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- গ্রামের পুকুরে ঢুকে পড়েছিল কুমির।বনদপ্তরে একটানা চেষ্টায় অবশেষে প্রায় ১৫ ফুট দৈর্ঘ্যের একটি বিশাল আকার কুমির উদ্ধার হল দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের রামকিশোরপুর গ্রাম পঞ্চায়েতের ঢিল ছোঁড়া দূরত্বের একটি পুকুরে থেকে।উদ্ধার করা কুমিরটিকে দেখার জন্য কাতারে কাতারে মানুষের ভিড় জমায়। বর্তমানে কুমিরটিকে নিয়ে যাওয়া হয়েছে উস্থি বনদপ্তরের অফিসে।
জানা গেছে, গতকাল বিকেলে দিকে পঞ্চায়েতর সামনের একটি পুকুরে কুমির দেখতে পায় স্থানীয় এক মহিলা । তবে সেখবর চাউর হতে খুব একটা সময় লাগেনি। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে। কিছুক্ষণ পর খবর যায় কুলপি থানায় ও ডায়মণ্ডহারবারের উস্তি বনদপ্তরে। খবর পেয়েই পুলিশ এবং বনদপ্তরের আধিকারিকরা ঘটনা স্থলে দ্রুত আসেন, বনকর্মীরা রাতে জাল দিয়ে সমগ্র পুকুরটি ঘিরে ফেলে।পরে জাল টানা দেওয়া হয়,প্রথমবারেই জালে ওঠে কুমিরটি কিন্তু বনকর্মীদের অসাবধানবশত হাত ফসকে পালিয়ে যায়। এরপর আবারও দুবার জাল টানা দেওয়া হয়। তৃতীয়বারে ও প্রকাণ্ড কুমিরটি জালে উঠলেও বনকর্মীদের হাত ফসকে পালিয়ে যায়। তবে এদিন পরপর ব্যার্থ হওয়ায় রাতে আর ঝুঁকি নেয়নি বনকর্মীরা।
আজ অবশেষে ২৪ঘন্টা পর বনদপ্তর এর কর্মীরা জাল ঘিরে পাকড়াও করল গতকাল কুলপি রামকিশোর গ্রাম পঞ্চায়েতের সামনের একটি পুকুরে ঢুকে পড়া কুমিরটিকে।
উস্তি বনদপ্তর সূত্রে জানা গেছে,উদ্ধার করা কুমিরটি প্রায়১৫ফুট লম্বা।পুরুষ কুমির।সুস্থ আছে,তবে বর্তমানে কুমিরটি পর্যবেক্ষণে রাখা হয়েছে,আগামীকাল সুন্দরবনের নিরাপদ কোন নদী-খাঁড়িতে ছেড়ে দেওয়া হবে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
