ভোট আবহে কোলকাতায় প্রচুর অস্ত্র উদ্ধার ! ধৃত বিহারের এক বাসিন্দা

রাজ্য

প্রতীকী ছবি—-

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ভোটের আবহে বড়সড়ো অস্ত্র উদ্ধারকরল Kolkata Police STF. চিৎপুর থানার বি টি রোড সংলগ্ন এলাকা থেকে শামীম আলম নামে এক ব্যক্তিকে আটক করল পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে,আগ্নেয়াস্ত্র এবং প্রচুর কার্তুজ।


দ্বিতীয় দফার ভোট প্রচার শেষ দিনে সমস্ত রাজনৈতিক দল গুলি প্রচারে ব্যস্ত ছিল। আর তার মধ্যেই সোমবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়েই কোলকাতার চিৎপুর থানা এলাকায় অভিযান চালায় কোলকাতা পুলিশের স্পেশাল টাস্ক  ফোর্সের আধিকারিকরা। বিটি রোড সংলগ্ন এলাকায় এক সন্দেহজন ব্যক্তিকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ চালায়। জানা গেছে, বিহারের বাসিন্দা ওই ব্যক্তির নাম শামীম আলম   (৪০ )। ধৃত ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় তিনটি ওয়ান সাটার বন্দুক, সেভেন এমএম পিস্তল, চারটি খালি ম্যাগাজিন, ১৪ রাউন্ড -এইট এমএম কার্তুজ এবং ১০০ রাউন্ড সেভেন এমএম কার্তুজ।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে, কোলকাতা পুলিশের এসটিএফ। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।  কি কারনে বিহার থেকে অস্ত্র আনা হচ্ছিল, তার সঙ্গে কোন পাচার চক্র আছে কিনা ।সে বিষয় গুলি জানার চেষ্টা করছে অভিজ্ঞ তদন্তকারীরা। অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা রুজু করেছে কোলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। আজ মঙ্গলবার তাকে আদালতে পেশ করা হবে।  

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *