তর্পণ করতে  নদীতে নেমে তলিয়ে গেল ২যুবক ! নোদাখালীতে শোকের ছায়া

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- মহালয়ার তর্পণ  করতে নদীতে নেমে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। হুগলি নদীতে তলিয়ে নিখোঁজ চয়ন সামন্ত ও সাওন হালদার নামে দুই তরুণ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুলিশ জেলার নোদাখালীর রায়পুর নিত্যার মাঠ  এলাকায় ।এই ঘটনার পরই তাদের খোঁজে নদীতে তল্লাশি শুরু করেছে উদ্ধারকারী দল, পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলাবাহিনী।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বিবির হাট থেকে তিন বন্ধু তর্পণ করতে এসেছিলেন নোদাখালীর রায়পুর নিত্যার মাঠ এলাকায়। ধর্মীয় আচরণ পালনের উদ্দেশ্যে নদীতে নামেন। জানা গেছে, সেই সময় নদীতে ভাঁটা চলছিল। ফলে জলে  টানে  চয়ন ও সাওন তলিয়ে যায়। তাদের তলিয়ে যেতে দেখে ঘাটে থাকা উপস্থিত মানুষজন তাদের উদ্ধারের চেষ্টা করলেও শেষ পর্যন্ত দুই যুবককে উদ্ধার করা সম্ভব হয়নি। এ খবর প্রশাসন জানতে পেরে নদীতে উদ্ধারকারী দল নামিয়ে  তল্লাশি শুরু করে পাশাপাশি নামানো হয় ডুবুরিও।

 ভাঁটার টানে ওই ২ যুবক ঘটনাস্থল থেকে বহু দূরে চলে গিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছেন উদ্ধারীদল ।আরও গিয়েছে, তাঁরা সাঁতার জানতেন না। ইতিমধ্যে দুই যুবকের পরিবারের লোকজন ঘটনা স্থলে এসে উপস্থিত হয়েছে। নিখোঁজদের খোঁজে জোর তল্লাশি চলছে। যদিও এখনো পর্যন্ত দুই যুবকের কোন সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনার খবরে দুই যুবক পরিবারের ক্রমশ উদ্বেগ বাড়ছে। এদিকে এখবর চাউর হতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া।  

ADVT

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *