
রমেশ রায়,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- অবাক কান্ড একসঙ্গে তিন-তিনটি বাঘ! একসঙ্গে খেলা করতে দেখা গেল সুন্দরবনের জঙ্গলে । ফটোগ্রাফারের ক্যামেরা বন্দি হল এক অভূতপূর্ব দৃশ্য।
সম্প্রতি আসাম থেকে পশ্চিমবঙ্গে এসেছেন অভিনন্দন রায়, কোলকাতার ফটোগ্রাফার ফ্রান্সিস নায়েক এবং ঝড়খালীর তন্ময় মণ্ডল—এই তিন সদস্যের একটি দল সোমবার সকালে ঝড়খালি ফেরিঘাট থেকে লঞ্চে করে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন। ঠিক দেউল ভাড়ানির কাছাকাছি পৌঁছতেই তাঁদের চোখে পড়ে এক বিরল মুহূর্ত—একসঙ্গে তিনটি রয়েল বেঙ্গল টাইগার। কিন্তু দৃশ্যটি শুধু বিরলই নয়, ছিল মনমুগ্ধকরও। তিনটি বাঘ আপনমনে খেলাধুলার মেজাজে খাড়ির ভিতর দিয়ে সাঁতার কাটতে কাটতে ধীরে ধীরে পাড় পার হচ্ছিল।জলের উপর ভাসমান রোদ, ঢেউয়ের মৃদু শব্দ আর বাঘেদের স্বাভাবিক আচরণ—সব মিলিয়ে পুরো পরিবেশ রোমাঞ্চে ভরে ওঠে।
অভিনন্দন, ফ্রান্সিস এবং তন্ময়ের ক্যামেরায় বন্দি হয় সেই জল-জঙ্গলের রাজ্যে বাঘেদের অনবদ্য মুহূর্ত।
পর্যটকদের সামনে একসঙ্গে তিনটি বাঘকে সাঁতর কাটতে দেখা অত্যন্ত বিরল ঘটনা। তাঁদের মতে, এটি শুধু একটি দৃশ্য নয়—সুন্দরবনের বন্যপ্রাণের শক্তি, স্বাধীনতা ও সৌন্দর্যের এক জীবন্ত প্রমাণ। সুন্দরবনের জল–জঙ্গলে এমনই বিস্ময় অপেক্ষা করে থাকে প্রতিটি দুঃসাহসী অভিযাত্রীর জন্য।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
