
সংগৃহীত ছবি-
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- অভিনয় জগত থেকে এবার সরাসরি প্রশাসনিক দায়িত্বে অভিনেতা মিঠুন চক্রবর্তী। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হলো মিঠুন চক্রবর্তীকে। যদিও এই নিয়োগ সাধারণ কোন উপদেষ্টা নয়। একেবারে ক্যাবিনেট মন্ত্রীর মর্যদায় তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
৬ই অক্টোবর রাজ্যের কর্মী বর্গ ও প্রশাসনিক সংস্থার দপ্তরের আই এ এস সেল থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। আর বিজ্ঞপ্তিতে মিঠুনের নিয়োগের কথা জানানো হয়েছে। পাশাপাশি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যপালের অনুমোদন নিয়ে তাঁকে পশ্চিমবঙ্গ সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে।
অভিনয়ের সঙ্গে সঙ্গে সম্প্রতি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহনে দেখা গিয়েছে। আর এর পরেই সরকারি দায়িত্ব পেলেন। তিনি তথ্য সংস্কৃতি দপ্তরে নতুন যুক্ত হওয়ার ফলে প্রশাসনিক মহলে এই নিয়োগ নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরুহয়েছে ।
বিজ্ঞপ্তিতে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে, মিঠুনের নিয়োগের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর আধিকারিকদের বিষয়টি জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর দপ্তর, তথ্য সংস্কৃতি দপ্তর, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর সহ একাধিক জায়গায় বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। শুধু অভিনয় জগৎ নয়, রাজ্য সরকারের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবেও এবার নতুন ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল ।

ADVT

ADVT


ADVT

