
প্রতীকী ছবি–
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ঘরের জানলায় জল ফেলা কে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে বচসা। বাঁশ দিয়ে হামলার অভিযোগ। পাশাপাশি মারধর আর এই ঘটনায় এক প্রৌড়ের মৃত্যুর অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানার অন্তর্গত বিল্লাপুর চোখ মৌখালী এলাকায়। ঘরের জানলায় জল ফেলাকে নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বচসা চলাকালীন,ধাক্কা মেরে মাটিতে ফেলে মারধরে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম শেখ আইয়ুব ৫১।
পরিবারের অভিযোগ,ঘরের জানালায় জল ফেলাকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে বচসা চলছিল। সে সময় হঠাৎই চার পাঁচ জন ওই বাড়িতে এসে চড়াও হয়। পরপর দু পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ সে সময় এক ব্যক্তি ৫১ বছর বয়সী শেখ আইয়ুবকে বুকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। মারধরের পর বাঁশ দিয়ে তাঁর শরীরে আঘাত করা হয় বলে অভিযোগ। ঘটনার পর মাটিতে লুটিয়ে পড়েন শেখ আইয়ুব । পরিবারের সদস্যরা দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা শেখ আইয়ুবকে মৃত বলে ঘোষণা করেন। পরে এই ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিল্লাপুর ফাঁড়ির পুলিশ ও ডি এস পি। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রতিবেশীদের বিরুদ্ধে নোদখালী থানায় অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনার ইতিমধ্যে চারজনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ADVT

ADVT


ADVT

