কুলতলির মেরিগঞ্জে পুলিশের হঠাৎ অভিযান ! ধৃত ৩

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- সুন্দরবনের কুলতলি থানা এলাকায় বড়োসড় অভিযান চালিয়েছে পুলিশ। আর তারপরেই মেরিগঞ্জ এলাকা থেকে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন মমিন মন্ডল, শহিদুল সরদার ও হাকিমুল ঘরামি। এদের বিরুদ্ধে কুলতলী থানা এলাকায় একাধিক অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে। পুলিশের অভিযানে উদ্ধার হয় তিনটি আগ্নেয়াস্ত্র। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানার চেষ্টা করছেন ওই অস্ত্রগুলো কোথা থেকে পেল এবং সেটা কি কাজে ব্যবহার করার জন্য আনা হয়েছিল।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিজ্ঞ তদন্তকারীদের টানা জেরায় প্রাথমিকভাবে জানতে পেরেছে ধৃতরা অবৈধ ভাবেঅস্ত্র রেখে ছিল। তিন অভিযুক্ত বিরুদ্ধে এলাকায় অপরাধমূলক কাজকর্মের অভিযোগ আছে। নাম প্রকাশের অনিচ্ছুক এক স্থানীয় মানুষের অভিযোগ,রাতে বাইরে বেরোতে ভয় পেতেন ।পুলিশের পরপর অভিযানের ফলে এলাকা মানুষের মধ্যে ধীরে ধীরে ভয় কাটছে। তবে স্বাভাবিক ছন্দে ফিরতে আরও বেশ কিছুটা সময় লাগবে বলে মনে করছেন স্থানীয়রা।যদিও তদন্ত চলায় পুলিশ প্রশাসন এবিষয় সংবাদমাধ্যমে মুখ খুলতে চায়নি।

ADVT

ADVT

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *