
প্রতীকী ছবি——
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- নিজের রিভলভার পরিষ্কার করতে গিয়ে গুলিবিদ্ধ এক ব্যক্তি। নাম সুজয় নস্কর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিষ্ণুপুর থানা এলাকার উত্তর বাগিতে। আহত ওই ব্যক্তিকে জোকা ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে নিজের বাড়িতেই ব্যবসায়ী সুজয় নস্কর তাঁর ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রটি যখন পরিষ্কার করছিলেন, তখন অসাবধানতাবশত টিগারে হাত পড়ে গেলে গুলি ছিটকে কোমরের উপর লাগে বলে পুলিশের কাছে দাবি করেছেন গুলিবিদ্ধ ওই ব্যক্তি।
আহত ওই ব্যক্তিকে জোকা ই এস আই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতালে সুত্রে জানা গিয়েছে। এই ঘটনার পর পুলিশ ওই ব্যবসায়ীর ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স রয়েছে কিনা পাশাপাশি এই ঘটনায় নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা সে বিষয়গুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
