দুর্গাপুজো কমিটিগুলিকে ১লক্ষ১০হাজার টাকার অনুদান, ঘোষণা মমতার

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- দুর্গাপুজো শুরু হতে বাকি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন  ।তারপর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই আবহে আজ কোলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে দুর্গা পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে  বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর ২০২৫ এর দূর্গা পুজো অনুদান বেড়ে হলো ১লক্ষ  ১০ হাজার টাকা। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন, রাজ্যের বিভিন্ন দপ্তরের প্রশাসনিক শীর্যকর্তারা।

  তিনি এদিন একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বার্তা দেন, যেমন গতবারে যে অনুদান ৮৫ হাজার টাকা হাজার টাকা ছিল  তা এবারে বেড়ে হল ১ লক্ষ দশ হাজার টাকা। পাশাপাশি বিদ্যুৎবিলের ক্ষেত্রে পুজো কমিটিগুলিকে আশি শতাংশ ছাড় এবং পুজো কমিটির ফায়ার লাইসেন্স ফি মকুবের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই সাথে তিনি বার্তা দেন ‘সর্বধর্ম সমন্বয়’। তিনি বলেন, ‘বাংলার দুর্গা পুজোর জাতীয় উৎসব, প্রাণের উৎসব।দুর্গো পূজোর বৈঠক নিয়ে অনেকে কোর্টে চলে যায় ।অনেকে বলে দুর্গাপূজা -সরস্বতী পুজো করতে দেওয়া হয় না। এটা উৎসব অনেকে কাজ পায়। ৪৫হাজারটি বড় ক্লাবের পুজো হয়।  এবার ৫ ই অক্টোবর পুজো কার্নিভাল, ২-৩-৪  অক্টোবর বিসর্জনের দিন কোলকাতা পুলিশ ও রাজ্যে পুলিশের যেন সমন্বয় থাকে। মহিলাদের নিরাপত্তায় নজর দিতে হবে বলেও এদিন  নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

 মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘কেউ কেউ বলেন মমতাজী তো দুর্গাপুজো করতে দেন না,উনি সরস্বতী পুজো করতে দেন না। আরে এখানে তো ঘরে ঘরে সরস্বতী পুজো লক্ষ্মী পুজো হয়। গণপতি পুজোও এখানে হয়। এমন কোন উৎসব নেই যে এখানে হয় না। আমি যখন দুর্গাপুজোর বিষয় মিটিং করি তখন কেউ কেউ কোর্টে চলে যায়। কেউ কেউ বলে কেন ওদের সাহায্য করা হবে। আরে ভাই এটা একটা উৎসব। তারা পুজোটা করে বিনিময়ে কত  শ্রমজীবী মানুষ সেখানে কাজকর্ম করে।আজকে ছয় মাস ধরে পাড়ার ছেলেমেয়েরা, ঘর বাড়ির কাজ ছেড়ে কি থিম হবে কখন কি করবে, কি করে পুজোটা সাফল্য মন্ডিত করবে ..একটা পুজো যেই শেষ হয়ে যায় তখনই তাদের থিম শুরু হয়ে যায়। এবং তারপরে তাঁরা এটা মন প্রাণ দিয়ে করে’ ।….পাশাপাশি তিনি বলেন, ‘আমাদের এই বাংলাতে বড় ক্লাব, মাঝারি ক্লাব, ছোট ক্লাব নিয়ে ৪৫ হাজার পুজো হয়। রাজ্য পুলিশের এলাকায় ৪২ হাজারের বেশি, কোলকাতা পুলিশ এলাকায় প্রায় তিন হাজারটি। এছাড়াও এর মধ্যে মহিলা পরিচালিত পুজো আছে, বাড়ির পুজোও আছে’। সেই সাথে তিনি জানান,  ড্রোন,সিসি ক্যামেরা,ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজরদারি চালাতে হবে।মণ্ডপে আসা মহিলাদের নিরাপত্তা,প্রবীণদের সুবিধার দিকটিও পুজোকমিটি গুলোকে দেখতে বলেন।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *