অভিষেক ঘনিষ্ট শিক্ষক নেতা মইদুল ইসলাম গ্রেপ্তার !

রাজনীতি রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- তৃণমূলের শিক্ষক নেতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত মইদুল ইসলামকে আটক করল ডায়মন্ড হারবার থানা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকালে হটুগঞ্জ মোড় এলাকা থেকে বাইকে করে যাওয়ার পথেই তাঁকে আটক করে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,২০২২ সালের একটি আত্মহত্যা প্ররোচনার মামলার তদন্তে তাঁকে আটক করা হয়েছে। সেই সাথে মইদুল ইসলামের বিরুদ্ধে পুরনো বেশ কিছু মামলা রয়েছে বলেও জানা গিয়েছে।
পুলিশ সূত্রে আলো জানা গিয়েছে, ২০২২ সালের একটি আত্মহত্যার প্ররোচনার মামনা বহুদিন ধরে  তদন্ত চলছে।
আরও জানা গেছে, সোমবার অভিষেক ঘনিষ্ঠ মইদুল তাঁর সঙ্গেই ছিলেন। এদিন সিজিও কমপ্লেক্সে অভিষেক ঢোকার পর তিনি ছিলেন সেখানে কিন্তু পুলিশ সেখানে পৌঁছানোর আগেই তিনি সেখান থেকে সরে যান ।

মইদুল ইসলাম আটক হওয়ার পর এই বিষয় নিয়ে ইতিমধ্যে জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তবে তৃণমূলের কোন নেতৃত্ব এ বিষয় নিয়ে মুখ খোলেনি ।তবে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে আটক করা হয়।পরে গ্রেপ্তার করা হয়।আজ মঙ্গলবার মইদুলকে ডায়মণ্ডহারবার আদালতে পেশ করা হতে পারে।পুলিশ সূত্রে জানা গেছে,তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য সম্ভবত হেপাজতে নিতে পারে।  

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *