
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- বুধবার ফলতার শ্রীনাথ ইনস্টিটিউট এর মাঠে আয়োজিত জনকল্যাণ শিবিরে যোগদেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সভা মঞ্চ থেকে পূর্বতন তৃণমূলের সরকারের দুর্নীতি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। পাশাপাশি অন্নপূর্ণা যোজনা সহ রাজ্যের সরকারের বিভিন্ন স্ক্রীন নিয়েও একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, গোটা রাজ্যে জুড়ে জনকল্যাণ শিবির হচ্ছে। আপনারা শিবিরে সমবেত হয়েছেন এই শিবিরে। এই যেহেতু অঞ্চলে অঞ্চলে করা যায়নি তাই লম্বা লাইন দেখছেন। মানুষ এই সরকারের উপরে আস্থা রাখছেন, ভরসা রাখছেন ,কোন রকম দুর্নীতি ব্রোকার ছাড়াই আপনারা যাতে পরিষেবা পেতে পারেন তার জন্য এই ব্যবস্থা নিয়েছি। তাই আমরা আগামীকাল পর্যন্ত এই শিবির চালাবো এই নির্দেশিকা দিয়েছি। আয়ুষ্মান ভারত সব থেকে গুরুত্বপূর্ণ স্কিম। এই রাজ্যে ১ কোটি ৪৩ লক্ষ পরিবার, সাড়ে ছ কোটি মানুষ এই পরিষেবা পাবে। প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার স্কিমের পরিষেবা আপনারা নিন। অন্নপূর্ণা যোজনাতে কেন ফর্ম ছাপিয়ে আমরা যোগ্য উপযুক্ত চিহ্নিত করছি কারণ বিগত সরকারের আমলে এই প্রকল্পে কত দুর্নীতি হয়েছে, সিআইডি তদন্ত করছে। মা-বোনেদের টাকা লুট করেছে, এমন কোন জায়গায় দেব না যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। ভারত বিরোধী শিক্ষা দেওয়া হয়, সেখানে আমরা দেবো না।
পাশাপাশি তিনি বলেন, পহেলা জুলাই ৩০০০ টাকা করে পেয়ে যাবেন। যারা বাকি আছেন জনকল্যাণ শিবিরে ফর্ম ফিলাভ করুন ২২ তারিখ রাজ্য বাজেট আছে সেখান থেকে যুবকদের জন্য, নিয়োগ নিয়ে, কর্মচারীদের জন্য, কৃষকদের জন্য আমরা কর্মসূচি নিতে চলেছি। আমার কথায় সারা দিয়ে ফলতায় লক্ষাধিক ভোটে জিতিয়েছেন। ফলতা আদর্শ বিধানসভা হিসেবে গড়ে তুলব। সম্প্রসারণ বন্দর ভিত্তিক শিল্প হিসেবে ফলতা গড়ে তুলবো। ফলতা গ্রামীণ হাসপাতালে ১০০ বেড করার সিদ্ধান্ত নিয়েছে। ফলতাতে একটি মহিলা কলেজ, একটা ফায়ার বিগ্রেট করার সিদ্ধান্ত নিয়েছি। মহিলা অফিসারদের এখানে নিয়োগ করব। আইন হাতে তুলে নেবেন না এই সরকার ছাড়বে না।

পাশাপাশি পুলিশের উপর হামলার ঘটনার কঠোর ব্যবস্থা না নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি কর্মসূচি থেকে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোন সুযোগ নেই এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।
এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ,ফলতার সরকারি মঞ্চ থেকে ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপারকে নির্দেশ দিয়ে বলেন, ‘ ভিডিও ফুটেছে যাদের দেখা গিয়েছে তাদের কাউকেই ছাড়া না হয়। ভারতীয় ন্যায় সংহিতায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপ সংক্রান্ত ধারায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, এমন শিক্ষা দিতে হবে যাতে ভবিষ্যতে কেউ পুলিশ, সরকারি কর্মচারী বা আধা সাময়িক বাহিনীর উপরে হামলা চালানোর সাহস না দেখায়’।
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘শুধু গ্রেফতার করাই নয় হামলায় অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে তোলার দিকেও ডাবল ইঞ্জিন সরকার পদক্ষেপ করবে। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য’। মঙ্গলবার জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে ফলতায় বেশকিছু বাসিন্দাদের বিক্ষোভে সামিল হন বলে অভিযোগ ।ওই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন, জাহাঙ্গীর খানের স্ত্রী। সেই সময়ে উত্তরবঙ্গের সফরে ছিলেন মুখ্যমন্ত্রী। সেদিন থেকে পরিস্থিতির উপরে তিনি নজর রাখছিলেন বলে জানান। এদিন ফলতার সভা থেকে তিনি বলেন, ‘ আমি কার্শিয়াংয়ে ছিলাম, টেলিভিশনে দেখলাম এখানে একজন মাফিয়ার স্ত্রী নেতৃত্বে কিছু লোক পুলিশ ও প্যারামিলিটারি ফোর্সের উপরে হামলা চেষ্টা করেছে। ফলতাতেও আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, যত বড় মাফিয়াই হোন না কেন, বিজেপি সরকার তাদের উপযুক্ত শিক্ষা দেবে। গুন্ডামি জমি দখল লুটপাট কোনভাবেই বরদাস্ত করা হবে না’।

ADVT





