
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- সুন্দরবনের জঙ্গলের নদীর খাঁড়িতে মাছ ধরতে গিয়ে এবার বাঘের আক্রমণে প্রাণ হারালেন এক মহিলা মৎস্যজীবী। মৃত ওই মৎসজীবির নাম বন্দনা দাস (৪৩)। মৃত ওই মৎস্যজীবীর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মইপিঠ কোস্টাল থানার ভুবনেশ্বরী এলাকায়। বুধবার বিকেলে এই ঘটনায় সুন্দরবনের জঙ্গলে কার্যত বাঘের মুখ থেকে ওই মহিলা মৎস্যজীবির মৃতদেহ উদ্ধার করেন অন্যান্য মৎস্যজীবীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুন্দরবনের পয়লাঘেরির জঙ্গলের কাছে নদীর খাঁড়িতে কাঁকড়া ধরছিলেন বন্দনা দাস। সেসময় হঠাৎই জঙ্গলে লুকিয়ে থাকা বাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ে। মাথায় ঘাড়ে ধাবা মেরে জঙ্গলের দিকে টেনে নিয়ে যায় বাঘ। বন্দনা দেবীর আত্মচিৎকারে আশপাশে থাকা মৎস্যজীবীরা জঙ্গলের ভেতর ঢুকে তাঁর খোঁজে তল্লাশি শুরু করে। কার্যত বাঘে মানুষের লড়াইয়ের মধ্যে শিকার ছেড়ে রণেভঙ্গ দেয়
বাঘ ।তখনই ওই মহিলা মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার করে নিয়ে দ্রুত গ্রামে ফেরেন। মৎস্যজীবির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় মৎস্যজীবীরা এই ঘটনার পর সরকারি ভাবে আর্থিক সহায়তার আবেদন জানায়।

ADVT





