শিক্ষক দিবসের মনোরম চিত্র পরিলক্ষিত হল ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে

রাজ্য শিক্ষা

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-  আজ ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস।বিশিষ্ট শিক্ষাবিদ,দার্শনিক,রাজনীতিক তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধা কৃষ্ণনের জন্মদিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হয়।  সমাজ গড়ার কারিগর, সমাজের প্রতিটা কোণে শিক্ষার আলো  ছড়িয়ে দেওয়ার রূপকার শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে  নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় শিক্ষক দিবস ২০২৫।

.এদিন ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর  ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্য দান করে অনুষ্ঠানের সূচনা করেন।পাশাপাশি  তিনি এই দিনটির গুরত্ব সম্বন্ধে সকল ছাত্রছাত্রীদের অবহিত করেন ।এরপর  একে একে সমস্ত শিক্ষক, শিক্ষিকা ও রন্ধন কর্মীদের বরণ করে নেয়।এদিনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফলতার সমষ্টি উন্নয়ন আধিকারিক  শানু বক্সি ,বিশিষ্ট সমাজসেবী রবিয়াল জমাদার প্রমুখ।

আবৃত্তি, নৃত্য, সঙ্গীত পাশাপাশি ১৫৭ জন শিক্ষার্থীর মাধ্যমে কেক কেটে  যথাযত ভাবে জন্মদিন পালন করা হয় ।সেই সাথে প্রধান শিক্ষক তিলক নস্কর ছাত্রছাত্রী,উপস্থিত অভিভাবদের উদ্যেশে বার্তা দিয়ে বলেন,শিক্ষকরা শুধুমাত্র পড়ান না,তারা ভবিষ্যত প্রজন্মের পথ প্রদর্শক।শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা,সহানুভূতি,আস্থা এবং নমনীয়তা গড়ে তোলার ক্ষেত্রে তাঁদের অবদান অনস্বীকার্য।

এদিনের অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে স্কুলের শিক্ষার্থীদের একটি করে ফুলের গাছ উপহার দেওয়া হয়।পাশাপাশি  স্কুলের পক্ষ থেকে উপস্থিত ৪০৫জন শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।খাওয়ানো হয় ভাত, চিংড়ির মালাইকারি ও চিকেন কারি।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোোগ করুন;-৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *