
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- অসুস্থ মিঠুন চক্রবর্তী।কোলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়েই শুক্রবার সকালে অভিনেতাকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি এই চিকিৎসকদের সঙ্গে কথা বলেন পাশাপাশি খোঁজ খবর নেন মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার।
২০২৬-এ বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে মাঠে নেমে একাধিক সভা রোড শো প্রচার অভিযান করেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। প্রচার চলাকালীন তিনি মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। তবে তিনি হাল ছাড়েননি। রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই মিঠুন চক্রবর্তীর বাড়িতে গিয়ে দেখা করেছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন মিঠুন চক্রবর্তীর অসুস্থতার খবর পেয়ে তাঁর কাছে আবার ছুটে গেলেন।
শুক্রবার সকালে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে পৌঁছে যান। সেখানে মিঠুন চক্রবর্তী সঙ্গে দেখা করেন ।বেশ কিছুক্ষণ কথা বলেন। তাঁর শারীরিক খোঁজ খবর নেন। পাশাপাশি তাঁর শারীরিক অবস্থার কথা জানতে চান চিকিৎসকদের কাছে। পরে তিনি হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “উনি বাংলার সম্পদ তাঁর সঙ্গে রাজনৈতিক পরিচয় কোন সম্পর্ক নেই। তবে বাংলায় রাষ্ট্রবাদী সরকার আসার নেপথ্যে মহাগুরুর অবদান অনেক। ছোট্ট একটা অপারেশন হয়েছে ভালো আছেন”।
এদিন ওই বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, মিঠুন চক্রবর্তীর হাতে অপারেশন হয়েছে। তিনি সুস্থ রয়েছেন। দু এক দিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হতে পারে।






