মুখ্যমন্ত্রীর গঙ্গাসাগর সফরের আগে প্রস্তুতি খতিয়ে দেখলেন প্রশাসনিক আধিকারিকরা

রাজ্য

রমেশ রায়, বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-  আগামী ২০২৬ সালের গঙ্গাসাগর মেলার (শুরু ৮ জানুয়ারি) তার আগেই গঙ্গাসাগর সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।ঠিক তার আগে সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলার প্রশাসনিক আধিকারিকেরা।জানা গেছে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যো পাধ্যায়ের আসার কথা রয়েছে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে।

তার আগে জোর কদমে চলছে গঙ্গাসাগর মেলার  কাজ। খতিয়ে দেখতে রবিবার গঙ্গাসাগরে আসেন দক্ষিণ২৪পরগণার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। এছাড়াও উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সাগরের বিডিও কানাইয়া কুমার রাও সহ জেলার শীর্ষ প্রশাসনিক আধিকারিকেরা।

জানুয়ারির ৮ তারিখ থেকে শুরু হবে এই গঙ্গাসাগর মেলা২০২৬। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে এসে সুন্দরবনের একাধিক প্রকল্পের ও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ মুড়িগঙ্গা নদীর ওপর গঙ্গাসাগর সেতুর উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি আরও জানা গেছে, পুণ্যার্থী-দর্শকদের নজর কাড়তে,এবার তুলে ধরা হচ্ছে বাংলার ৭টি মন্দির তার মধ্যে রয়েছেন গুরুত্বপূর্ণ দীঘার জগন্নাথ মন্দির।ইতিমধ্যে হেলিপ্যাড সহ মেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি এবং এই সাতটি মন্দির তৈরীর কাজ চলছে ।এদিন সমস্ত এলাকা গুলি ঘুরে দেখেন জেলাশাসক, মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকেরা ।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *