২০২৬-গঙ্গা সাগর মেলার প্রস্তুতি শুরু

রাজ্য

রমেশ রায়,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- আগামী ২০২৬ এর গঙ্গাসাগর মেলা শুরু হতে এখনও বাকী প্রায় ৪ মাস।তবে মেলায় কোন খামতি যাতে না থাকে সেই উদ্যেশে কাকদ্বীপে মহকুমা শাসকের দপ্ততরে  জেলাশাসকের উপস্থিতে জেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্তাদের নিয়ে বুধবার প্রস্তুতি বৈঠক হল।এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন,সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা,মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপী হালদার, দক্ষিণ২৪পরগণার জেলা পরিষদের সভাধিপতি নিলীমা মিস্ত্রী বিশাল,সহকারী সভাধিপতি শ্রীমন্ত মালি,সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও এছাড়াও নামখানা,কাকদ্বীপ,সাগর এই তিনটি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারীকরা এবং পঞ্চায়েত সমিতির সভাপতিরা।

এদিন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠকের আগে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির সংলগ্ন সমুদ্রতটে ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা। তাঁর সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের একাধিক আধিকারিক।

এই আসন্ন গঙ্গাসাগর মেলা ২০২৬ এর প্রস্তুতি বৈঠক প্রসঙ্গে, দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক সুমিত গুপ্ত জানান,
“আগামী ২০২৬ এর গঙ্গাসাগর মেলা হবে তার প্রস্তুতি। ইরিগেশন, পিএইচই ওদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। এর সঙ্গে অন্যান্য ডিপার্টমেন্ট কাজ করবে। যেমন ট্রান্সপোর্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ভলান্টিয়ার, সিসিটিভি ক্যামেরা। এই মেলা অনেক বড় মেলা। অনেক দপ্তরের সঙ্গে কোঅর্ডিনেশন থাকে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি গুলির কোঅর্ডিনেশন থাকে। ২০২৫ সালের দেখলাম যে, সেখানে ড্রেজিং খুব ভালো হয়েছিল।  ফলে ২০২৬ সালে যে দপ্তর যে কাজ করছিল সেই কাজ করবে। সবার সহযোগিতা নিয়ে ২০২৬ সালের গঙ্গাসাগর মেলা সাফল্য লাভ করবে। এদিন কপিলমুনি আশ্রম সংলগ্ন তটভূমি ভাঙ্গন প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, আজ এলাকা পরিদর্শন করেন মন্ত্রী, সংসদ এবং ইরিগেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, পিএইচই, এ ডি এম জি এরা সকলেই ছিলেন। আমরা দেখেছি ঐ ক্ষতিগ্রস্ত জায়গা গুলি পুরো টেকনিক্যাল হ্যান্ড গুলি নিয়ে প্ল্যানগুলি তৈরি করছেন” ।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *