
প্রতীকী ছবি—–
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- দক্ষিণ ২৪ পরগনা ভাঙ্গরের খড়গাছি -চাঁদপুর এলাকায় পিচের রাস্তা মেরামতির কাজ চলাকালীন আচমকাই কেমিক্যাল ভর্তি ড্রাম বিস্ফোরণ।ঘটনা স্থলের কাছে খেলতে থাকা ৪ শিশু গুরুতর আহত ।আহতাদের দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় নলমুড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় পরে ৩ জনকে কোলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনজনকেই বার্ন ওয়ার্ডের ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।।অন্য দিকে আরও একজন আহত শিশু নলমুড়ি হাসপাতালে চিকিৎসাধীন।
আরো জানা গেছে, আহত শিশুদের নাম সাদিকুল আহমেদ( ৮), রায়ান মোল্লা
(৯) সামিউল মোল্লা (১০)। হাসপাতাল সূত্র যার জন্য গিয়েছে, সাদিকুল আহমেদের অবস্থা অত্যন্ত আশঙ্কা জনক। বাকি অন্য দুই শিশু গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন । আহতদের পরিবারের অভিযোগ স্কুল ছুটি হওয়ার পরই ওই এলাকায় খেলছিল ওই ৩ শিশু। সেই সময় রাস্তা তৈরি কাজ চলাকালীন অবস্থায় পাশে থাকা কেমিক্যাল ভর্তি ড্রামে হঠাৎই বিস্ফোরণ ঘটে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পরে আহতদের দেখতে যান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। পরে হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও। তিনি আহত শিশুদের পরিবারের সঙ্গে কথা বলেন। সেই সঙ্গে সব রকম সহায়তার আশ্বাস দেন।
ঘটনার খবর চাউর হতেই এলাকার ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। কিভাবে রাস্তার কাজের সময় বিপদজনক কেমিক্যাল ড্রাম খোলা জায়গায় রাখা হয়েছিল। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
