
প্রতীকী ছবি—
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-জল,জঙ্গল ঘেরা সুন্দরবন।সুন্দরবনের অধিকাংশ মানুষজন মুলত কৃষিকাজ,মধুসংগ্রহ আর নদী খাঁড়িতে মাছ কাঁকড়া ধরে জীবন জীবিকা নির্বাহ করেন। প্রতিনিয়ত পেশার টানে জঙ্গল লাগোয়া খাঁড়ি-নদীতে গিয়ে প্রায়শই বাঘ-কুমিরের আক্রমনের শিকার হয়ে প্রাণ হারায়।এদিন মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে প্রাণ গেল এক মৎস্যজীবির। মৃতের নাম রামপদ বর্মন (৪৫)। বাড়ি দক্ষিণ২৪ পরগনার সুন্দরবনের গোসাবার ছোট মোল্লাখালি গ্রাম পঞ্চায়েতের কালিদাসপুর এলাকায়। জানা গেছে, মঙ্গলবার সকালে সঙ্গীদের সঙ্গে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন রামপদ বাবু।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, রাম পদ বর্মনের বৈধ অনুমতি নিয়ে জঙ্গলে প্রবেশ করেছিলেন। আরও জানা গেছে, সুন্দরবনের চামটা জঙ্গল লাগোয়া খাঁড়িতে কাঁকড়া ধরার সময় আচমকাই জঙ্গল থেকে বাঘ ঝাঁপিয়ে পড়ে তার উপর। বাঘে মানুষে লড়াই চলে বহুক্ষণ। হঠাৎ আক্রমণে গুরুতর আহত হন রামপদ বাবু। পাশে থাকা তার সঙ্গী মৎসজীবীরা রামপদ বাবুক বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে। তখনই বাঘ শিকার ছেড়ে গভীরজঙ্গলে গা ঢাকাদেয়। এদিকে গুরুতর আহত রক্তাক্ত অবস্থায় রামপদ বাবুকে উদ্ধার করে নৌকায় তুলে দ্রুত গ্রামে ফিরিয়ে এনে চিকিৎসা করার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে, সুন্দরবন কোস্টাল থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। আজ বুধবার ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
