চলন্ত বাইককে  পিষে দিল লরি ! মৃত ১-আহত ১, নোদাখালিতে ব্যাপক চাঞ্চল্য

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- মর্মান্তিক মৃত্যু। ভুল- ঠিক এর হিসেবের মাঝেই মুহূর্তে যেন সব শেষ। লরির চাকায় পিষে দিল বাইক আরোহীদের। ঘটনাটি ঘটেছে ডায়মণ্ডহারবার পুলিশ জেলার নোদাখালি থানা এলাকার মেথরের পোল এর কাছেই। মৃত যুবকের নাম আলআমান  মোল্লা (২৪) এবং তাঁর সঙ্গী গুরুতর আহত অবস্থায় কোলকাতায় পিজি হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টা-১০ মিনিট নাগাদ নোদাখালী থানার এলাকা মেথরের পোলে  কাছে ওই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, এদিন একটি লরি ও একটি বাইক বিশালক্ষী তলা থেকে নোদাখালী যাওয়ার পথে মেথরের পোলের কাছেই হঠাৎই বাইকটি- লরির পিছনের চাকায় পিষে যায়।

ঘটনাস্থলে ওই আহত দুই বাইক আরোহী রাস্তায় বেশ কিছুক্ষণ পরে থাকে।পরে  আহতদের   স্থানীয় বিশালক্ষ্মীতলার এক নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর,ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিতেই দুই জন আহতকে কোলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হলে, কর্তব্যরত চিকিৎসকরা আল আমান মোল্লাকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি গুরুতর আহত আরও এক আরোহী  বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ।দূর্ঘটনার পর লরিটি নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করলে,স্থানীয়রাই ঘাতক লরিটিকে ধাওয়া করে ধরে।পরে পুলিশের হাতে তুলে দেয়।এই ঘটনায় লরির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাছে পুলিশ।

 ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *