সন্তোষপুর রেললাইনের পাশে থেকে যাদবপুরের এক মহিলার রক্তাত্ব দেহ উদ্ধার ! রহস্য মৃত্যুর তদন্তে পুলিশ

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ডায়মন্ড হারবার পুলিশ জেলার মহেশতলার সন্তোষপুর রেল লাইনের পাশ থেকে উদ্ধার হল এক মহিলার রক্তাত দেহ। আর এই ঘটনার পরই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। রাতেই দেহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠিয়েছে পুলিশ।ঠিক কি হয়েছে? সে বিষয় জানতে ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় ওপুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মহেশতলা থানার সন্তোষপুর পাহাড়পুর রোডের রেল লাইনের পাশে রক্তাক্ত অবস্থায় এক মহিলা পড়ে থাকতে দেখেন স্থানীয়বাসিন্দা।  খবর যায় মহেশতলা থানায়। মহেশতলা থানা পুলিশ ও জিআরপি ঘটনাস্থলে এসে রক্তাত্ব অবস্থায় পড়ে থাকা মহিলার দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ওই মহিলার দেহের পাশে পড়েছিল একটি ব্যাগ এছাড়াও মিলেছে মোবাইল চার্জার আধার কার্ড ।আর সেখান  থেকেই ওই মহিলার নাম ঠিকানা জানতে পারে পুলিশ। আরও জানা গেছে ওই মহিলার নাম রিংঙ্কু সমাদ্দার বয়স ৩৯। বাড়ি দক্ষিণ কোলকাতার যাদবপুরে।

 ঠিক কিভাবে ওই মহিলা যাদবপুর থেকে হঠাৎ কেন সন্তোষপুরে এসেছেন? ঘটনা কেবল মাত্র দূর্ঘটনা না আত্মঘাতী হওয়ার জন্য,কিংবা  কেউ খুন করে ফেলে দিয়ে গেছে। এ ধরনের একাধিক প্রশ্নের খোঁজ শুরু করছেন  অভিজ্ঞ তদন্তকারীরা।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *