এবার পুজোর মরশুমে ভেজাল খাবার রুখতে বিশেষ নজরদারিতে নামছে কোলকাতা পুরসভা

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন। তারপরেই বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর পুজোর দিনগুলোতে মফস্বল শহর, গ্রামগঞ্জ সহ রাজ্যের সব জায়গা থেকেই কোলকাতায় ঠাকুর দেখতে কিংবা মণ্ডপসজ্জা দেখতে ভিড় জমায় লক্ষ লক্ষ মানুষ। মন্ডমে যাওয়া আসার পথে কিংবা পাড়ায় বসে আড্ডা। আর আড্ডা মানেই গল্পগুজব সঙ্গে টুকটাক খাওয়া-দাওয়া থাকবেই পাড়ার মোড়ে মোড়ে। মন্ডপ গুলিতে যাওয়ার আশেপাশেই গজিয়ে ওঠে অস্থায়ী স্টল। কোথাও বিরিয়ানি কোথাও মাংসের পদ। আবার কোথাও জিলিপি গজা,লাড্ডু সব বিক্রি হয প্রচুর ।তবে নিম্নমানের তেল ব্যবহার। কোথাও অতিরিক্ত রাসায়নিক রং ব্যবহারের অভিযোগ উঠে। আর সেই সব আশঙ্কা থেকেই এবার কড়া নজরদাড়িতে নামছে কোলকাতা পুরসভার খাদ্য প্রক্রিয়াকরণ বিভাগ।
পুরসভা  সূত্রে জানা গিয়েছে, শারদ উৎসবের শুরুর ঠিক তিন দিন আগে থেকেই শুরু হবে এই অভিযান। টানা চলবে কালীপুজো পর্যন্ত। মূললক্ষ্য  মন্ডপের আশপাশের ফুটপাতে বা আবাসনের সামনে বসাও অস্থায়ী দোকানগুলির প্রতি কড়া নজরদারি। পাশাপাশি আরও জানা গেছে, অধিকাংশ দোকানদারদের তৈরী খাবারের গুণগত মান বজায় রাখলেও বেশ কয়েকজন নিয়ম ভঙ্গ করেন। বিশেষত পুজোর ভিড় সামলাতে বাইরের জেলা থেকে অনেকেই অস্থায়ী দোকান  দিয়ে থাকে সেখানেই সমস্যা বেশি। গত আর্থিক বছরের পরিসংখ্যান বলছে খাদ্যের মান নিয়ে নিয়ম-ভঙ্গের অভিযোগে মোট ৫৭ জন ব্যবসায়ীকে বিরুদ্ধে মামলা করেছিল পুরসভা। এবং জরিমানা বাবদ আদায় হয়েছিল প্রায় ১৩ লক্ষ ৬৩ হাজার টাকা। এর মধ্যে বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছিল গত বছরের দুর্গা পূজার সময়। সংশ্লিষ্ট দপ্তরের  আধিকারিকদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, উৎসবের সময় ক্ষতিকারক রং মেশানো খাওয়ার সবচেয়ে বড় বিপদ। লোক টানতে অনেক সময় জিলিপি ,অমৃতি বা মাংসের পদে এই ধরনের রং ব্যবহার করায় হয়। তাই এই ধরনের রঙিন খাওয়ার এড়িয়ে চলা অনেকটাই নিরাপদ বলে মনে করছেন তারা। সেই সাথে খোলা জায়গায় বিরিয়ানি বা মাংস কেনার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করার জন্য বলছেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।এ বিষয়ে ডেপুটি মেয়র অতীন ঘোষ সংবাদ মাধ্যমকে জানান, পুরো বছর ধরেই খাদ্যের মান যাচাইয়ের অভিযান চলে ।তবে পুজোর সময় আলাদা করে নজরদারি বাড়ানো হয়। পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত এই অভিযান চলবে। শহরের অন্যতম বড় উৎসব কেন্দ্র করে প্রতি বছরই বেশ সামলাতে অস্থায়ী দোকান বাড়ে।। আর সেই ভিড়ে যাতে ভেজাল বা নিম্নমানের   খাবার মানুষের পাতে না ওঠে, তার জন্যই কড়া পদক্ষেপে নামতে চলেছে কোলকাতা পৌরসভা।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *