
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ ভবনে গতকাল অগ্নিকাণ্ডের ঘটনায় এবার এফআইআর দায়ের করলেন অতিরিক্ত জেলা শাসক। আলিপুর থানায় লিখিতভাবে অভিযোগ দেওয়ার পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।তাঁর অভিযোগ , এই অগ্নিকাণ্ডের নেপথ্যে কোন ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন।
বুধবার সকাল ৯ টা নাগাদ আলিপুরে প্রশাসনিক ভবনে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ ভবনে। চতুর্থ তলায় জেলা পরিষদের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর ছিল ।ঘটনার খবর পেয়ে দমকল পুলিশ,ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরাও আসে । বহুক্ষণ ধরে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যায় ।রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ওই বিল্ডিং এর বেশ কিছু জায়গায় পকেটে আগুন থেকে যাওয়ায় রাতেও পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা কাজ করেন ।
এদিকে পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে ঘিরে পেলা হয়েছিল আগেই। রাতে সেখানে পুলিশ পিকেট মোতায়ন করা হয়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারন জানতে তাড়াতাড়ি ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল পরিদর্শন করবে। তাদের রিপোর্টের ভিত্তি করে আগুন লাগার প্রকৃত উৎস সম্পর্কে একেবারে নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে দমফল ও প্রশাসন মনে করেছিলেন এসি সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ না আসায় কোন সম্ভাবনা কে উড়িয়ে দিতে রাজি নন তদন্তকারীরা। আর্ সেই কারণেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করে সমস্ত বিষয় গুলি খতিয়ে দিয়ে দেখা হচ্ছে।
জানা গেছে, জেলা পরিষদের গুরুত্বপূর্ণ অফিস ছিল।সেখানে পূর্ত কর্মদক্ষ ফলতার প্রভাবশালী তৃণমূল নেতা জাহাঙ্গীর খান এখানে বসতেন। এদিকে তাঁর গ্রেফতারিও হয়েছে। ফলে রাজনীতিতাই জোর চর্চা শুরু হয়েছে। পাশাপাশি রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে তদন্তকারীরা এখন কেবল ফরেন্সিভ রিপোর্ট। এর অপেক্ষায় রয়েছেন।

ADVT

ADVT




