পুকুর পাড়ে পড়ে আছে মৃতদেহ, পাশে মদের বোতল ! রহস্য মৃত্যুতে চাঞ্চল্য সুভাষগ্রামে

রাজ্য

প্রতীকী ছবি—

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- পুকুরপাড় থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে রবিবার  ব্যাপক চাঞ্চল্য ছাড়ালো সোনারপুর থানার অন্তর্গত সুভাষ গ্রামের বিদ্যাধরপুর লালপোল চৌধুরী বাগান এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম সুরজিৎ সর্দার (৪০)। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনার স্থলে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ। তারা দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যদিও ঠিক কিভাবে এই ঘটনা ঘটেছে তা কখনো জানা যায়নি। মৃতের পরিবারের দাবি সুরজিৎকে একেবারে পরিকল্পনা করে খুন করা হয়েছে। দেহ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,সুরজিৎএর  বাড়ি দক্ষিণ ২৪ পরগনা গৌড়দহ এলাকায়।তবে  বহুদিন ধরে লালপোল এলাকার একটি বাড়িতে ভাড়ায় থাকতেন। আরো জানা গিয়েছে, সুরজিৎএর সঙ্গে আরও এক যুবক নাম বিজয় তিনিও থাকতেন। স্থানীয় বাসিন্দারা  দাবি করেছেন, বিজয় কে মহিলা সেজে এলাকায় ঘুরে বেড়াতে দেখা যেত।যদিও ঠিকই কারণে মহিলা সেজে ঘুরে বেড়াত সে বিষয়ে তারা কিছুই জানেন না। ইতিমধ্যে পুরো বিষয়টির খোঁজ নিতে শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে আরোও জানা গিয়েছে, সুরজিৎ এর মৃতদেহ পাশ থেকে উদ্ধার হয়েছে এটি মদের বোতল। প্রাথমিক তদন্তে পুলিশ তার শরীরে কোন আঘাতের কোন চিহ্ন পায়নি বলে জানিয়েছেন অভিজ্ঞ তদন্তকারীরা তবে তদন্তকারীরা মনে করছেন ময়লা তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।  এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *