
প্রতীকী ছবি—-
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ইটভাটা এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার গেলে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জীবনতলায় । ঘটনাটি ঘটেছে দেউলি গ্রাম পঞ্চায়েতের পায়না এলাকায় ।সোমবার সকালে ইটভাটার একটি ঘরে এক ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পান শ্রমিকরা। পরে জানা যায় ওই ব্যক্তির নাম দুধ কুমার সর্দার। তিনি বিজেপি সমর্থক। তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মৃতের পরিবারের তরফ থেকে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। সেই সাথে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে পুলিশ ।
পুলিশ ও স্থানের সূত্রে জানা গিয়েছে, মৃত দুধকুমার সরদার জীবনতলা হরিণদা এলাকার বাসিন্দা। তাঁর পরিবার সূত্রে খবর ‘রবিবার রাতে বাড়ি থেকে তিনি বেরিয়েছিলেন এরপর থেকে তাঁর খোঁজ ছিল না। সোমবার সকালে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয়রা । এরপরই খবর দেয় থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
মৃতের পরিবারের অভিযোগ দুধকুমার সর্দার কে খুন করে ইটভাটার ওই ঘরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এলাকায় সক্রিয় বিজেপি কর্মী সমর্থক হিসেবে পরিচিত ছিলেন দুধকুমারবাবু ।জানা গিয়েছে, যে ইটভাটা থেকে বিজেপি কর্মীদের উদ্ধার হয়েছে তার মালিক শাজাহান মোল্লা।স্থানীয় সূত্রে খবর সম্পর্কে তৃণমূল নেতা শওকত মোল্লার ভাই। এদিকে জীবনতলা এলাকার বিজেপির নেতৃত্ব মনে করছেন, ‘দুধকুমার বিজেপির সক্রয় কর্মী ছিলেন। নির্বাচনের সময় মিটিং মিছিলেও গিয়েছেন, তাই ঘটনার তদন্ত হোক’। এই ঘটনার খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

ADVT





