
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ডায়মন্ডহারবারের অতিরিক্ত পুলিশ সুপার(জোনাল)এর নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ ।প্রতারদের পাতা ফাঁদে পড়ে একাধিক ব্যক্তি টাকা দিয়ে প্রতারণার শিকার। ডায়মন্ড হারবার পুলিশ জেলার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের ।ভিন রাজ্য থেকে গ্রেফতার দুই যুবক। ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকে আবেদন সমাজমাধ্যমে সম্পূর্ণই নিশ্চিত না হয়ে কোনভাবেই ফ্রেন্ড রিকয়েস্ট গ্রহণ করবেন না। কারণ এই প্রতারণা চক্রের পাতা ফাঁদে আপনিও পড়তে পারেন।
তদন্তকারী সূত্রে জানা গেছে,ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) মিতুন কুমার দে ।তাঁর নামে সম্প্রতি খোলা হয়েছিল ফেসবুক অ্যাকাউন্ট। এক্ষেত্রে মোট সাত-আটটি নকল একাউন্ট খোলা হয়েছিল বলে জানা গিয়েছে। পাশাপাশি এই অ্যাকাউন্ট গুলি থেকে বিভিন্ন মানুষ জনকে ফ্রেন্ড রিকয়েস্ট পাঠাত প্রতারকরা ।এই একাউন্টে ছবি ব্যবহার করা হতো ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) এর। ফলে সাধারণ মানুষ খুব সহজেই বিশ্বাস করে নিত ।আর এই সুযোগকেই কাজে লাগিয়ে প্রতারকরা অর্থ চাইতো ।

এ বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিতুন কুমার দে বলেন ,তাঁর নামে একাধিক নকল একাউন্ট খুলে ছিল প্রতারকরা ।যখনই সেই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হত, তখনই প্রতারক নতুন করে আবারও নকল অ্যাকাউন্ট খুলত। প্রতারকদের পাতা ফাঁদে পড়ে টাকা খুইয়েছেন বজবজ সারেঙ্গাবাদের বাসিন্দা সাবির আলী ।তিনি ডায়মন্ড হারবার সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান। ঘটনার তদন্তকে নামে ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিশেষ অপারেশন গ্রুপ ও সাইবার ক্রাইম থানা। আর তখনই একাধিক ঘটনা কত জানা যায়। পুলিশ দুইজনের সন্ধান পায়, হরিয়ানার থেকে আকিল (২২) এছাড়া রাজস্থানের আলওয়াল থেকে আরিফ (২০) এই দুই জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের ট্রানজিট রিমান্ডে এরাজ্যে নিয়ে আসা হয়। ইতিমধ্যে আদালতের নির্দেশ মতো ধৃতদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। দুইজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এই চক্রের আরও কারা জড়িত কিনা সে বিষয় তদন্ত চালানো হচ্ছে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
