প্রকাশিত বিশ্ববাংলা শারদ সম্মান ২০২৫,দক্ষিণ২৪পরগণায় কোন বিভাগে কারা পেলেন সেরা পুরস্কার?

রাজ্য

তোতন দাস, বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- প্রতি বছরের মত এবারও পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ অনুষ্ঠিত হয়। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাঁচটি মহকুমায় থেকে এই প্রতিযোগিতায় মোট অংশগ্রহণকারী পুজো কমিটির সংখ্যা ছিল মোট ১০০টি ।এর মধ্যে বিচারকদের বিচার বিবেচনার পর নির্বাচিত হয় মোট ২৮ টি পুজো কমিটি। এ প্রতিযোগিতায় মোট চারটি বিভাগে ভাগ করা হয়। এর মধ্যে ছিল সেরা পুজো সেরা মন্ডপ, সেরা প্রতিমা, সেরা সমাজ সচেতনতা।
আজ(শনিবার ২৭/৯/২০২৫ বিকেলে দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসনের উদ্যোগে আলিপুরে জেলা শাসক সুমিত গুপ্তা এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জেলার বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ এর ফলাফল ঘোষণা করেন। তিনি জানান,

সেরা পুজো বিভাগের আলিপুর সদরের মধ্যে বাটানগর নিউল্যান্ড পুজো কমিটি এবং মৌদী ভ্রাতৃ সংঘ।
বারুইপুর মহকুমায় -গড়িয়া সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি এবং উত্তর উকিলপাড়া সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি। এছাড়া পদ্মপুকুর ইয়ুথ ক্লাব।

 ক্যানিং মহকুমায়- মিঠাখালি সার্বজনীন দুর্গোৎসব।
ডায়মন্ড হারবার মহকুমায়- সরিষা আশ্রম মোড় আমরা সবাই ক্লাব এবং বেলসিংহা সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি। কাকদ্বীপ মহকুমায়- সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব মন্দিরতলা ,সাগর।
সেরা মণ্ডপ বিভাগে আলিপুর সদরের মধ্যে পূজালী ছোট বটতলা পুজো কমিটি

 বারইপুর মহকুমায়– বারুইপুর প্রগতি সংঘ এবং নোয়াপাড়া সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি।

 ক্যানিং মহকুমায়– হাই স্কুল পাড়া সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি।

ডায়মন্ড হারবার মহকুমায় –সদিয়াল জনকল্যাণ সমিতি সার্বজনীন দুর্গোৎসব পুজো এবং সোনামুখী ব্যবসায়ী সমিতি দুর্গোৎসব পূজো কমিটি।

কাকদ্বীপ মহকুমায়– অমৃতায়ণ  সংঘ।
সেরা প্রতিমা বিভাগে— আলিপুর সদর— উদয়রামপুর রিক্রেশন ক্লাব।বারইপুর মহকুমায়– রাজপুর এম এন রায় রোড নবারুণ সংঘ। ডায়মন্ড হারবার মহকুমায়— নিউটাউন সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি এবং কুলপি থানার অধিবাসীবৃন্দ। কাকদ্বীপ মহকুমায়- বর্ণালী সংঘ।
সেরা সমাজ সচেতনতা বিভাগে —আলিপুর সদর— রামচন্দ্র নগর নেতাজি সুভাষ ক্লাব এবং জগন্নাথপুর গান্ধী মেমোরিয়াল লাইব্রেরী। বারইপুর মহকুমায়- দুর্গোৎসব পূজা কমিটি (এলাচি)। এছাড়া ৭ এবং৮ নম্বর পল্লী সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি। ক্যানিং মহকুমায়- রাজারলাট পাড়া সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি।
এই বিভাগে ডায়মন্ড হারবার মহকুমায় –নুনগোলা সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি এবং সায়ক গোষ্ঠী দুর্গা পুজো কমিটি। এদিন দক্ষিণ২৪পরগণা জেলার বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ এর ফলাফল ঘোষণার পর জেলাশাসক সুমিত গুপ্তা এই প্রতিযোগীতায় বিজয়ী পুজো কমিটি গুলির হাতে পুরস্কার তুলে দেন।

   

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *