রেকর্ড ভিড়ের আশঙ্কা,গঙ্গাসাগর মেলা ২০২৬- সামলাতে যুদ্ধকালীন তৎপরতায় প্রশাসন

রাজ্য

রমেশ রায়,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-  ২০২৬-এর গঙ্গাসাগর মেলা কি অতীতের সব রেকর্ড ভেঙে দেবে? জেলা প্রশাসনের অনুমান অন্তত তেমনটাই। আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হতে চলা এই মেলায় এবার উপচে পড়া ভিড় ইতিমধ্যে সামলাতে কোমর বেঁধে ময়দানে নেমেছে পড়েছে রাজ্য সরকার। সম্প্রতি সাগরমেলা প্রস্তুতি খতিয়ে দেখতে কচুবেড়িয়া থেকে কপিলমুনির আশ্রম পর্যন্ত ম্যারাথন সফর করলেন রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া।

জানা গেছে, প্রশাসনিক তৎপরতা ও ড্রেজিংএর মাধ্যমে নদীপথে:পুণ্যার্থীদের যাতায়াত মসৃণ রাখতে সবথেকে বড় চ্যালেঞ্জ। মুড়িগঙ্গা নদীর নাব্যতা প্রসঙ্গে এদিন মন্ত্রী জানান,” প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নদীতে ড্রেজিংয়ের কাজ চলছে। লক্ষ্য একটাই— জোয়ার-ভাটার বাধা কাটিয়ে ২৪ ঘণ্টা ভেসেল পরিষেবা সচল রাখা”।

 এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, GBDA চেয়ারম্যান সীমান্ত কুমার মালি,পরিদর্শনে ছিলেন সাগর ব্লকের বিডিও কানাইয়া কুমার রাও এবং জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। কচুবেড়িয়া ও গঙ্গাসাগর পয়েন্টের অস্থায়ী জেটি এবং পরিকাঠামো ঘুরে দেখে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া।
​আরও জানা গেছে, নজরদারিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার,: ভিড় নিয়ন্ত্রণে এবার প্রযুক্তির ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। মেলা প্রাঙ্গণজুড়ে থাকবে: আকাশপথে ড্রোনের মাধ্যমে কড়া নজরদারি।প্রায় হাজার খানেকের উপর  সিসিটিভি ক্যামেরা , সেই সঙ্গে ​অতিরিক্ত বাফার জোন এবং বিশাল এলাকা জুড়ে যাত্রীনিবাসের ব্যবস্থা করা এখন ​প্রশাসনের লক্ষ্য:।
এদিন সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া স্পষ্ট ভাবে জানিয়েছেন, “এ বছর কুম্ভ মেলা না থাকায় সাগরে রেকর্ড ভিড় হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুণ্যার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের জন্য কোনো খামতি রাখা হবে না।’প্রশাসনের মূল মন্ত্র এখন ‘নিরাপদ ও স্বচ্ছ মেলা’। 

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *