
তোতন দাশ,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- শিক্ষামূলক ভ্রমণ, তবে কোন কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের নয় ! শিক্ষামূলক ভ্রমণ সরকারী প্রাথমিক স্কুলের পড়ুয়াদের ।আর তা নিয়েই প্রবল উৎসাহ দেখা গেল।
সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে পড়ুয়াদের নিয়ে ২দিনের শিক্ষামূলক ভ্রমণের আয়োজন হয় ।চার দেওয়ালের মাঝে পড়াশোনা থেকে যেন সম্পূর্ণ অন্য এক অনুভূতি।
রিতম মাঝি, দীপায়ন মন্ডল, ঈশান মিথিয়া, কৃষাণু মন্ডল ,রূপসা প্রামাণিকের মত প্রাথমিক বিদ্যালয়ের ছোট পড়ুয়ারা ভ্রমণের পর বলছে, আগে টিভিতে দেখেছি। খবরে কাগজে ছবি ও দেখেছি। আজ আমরা নিজের চোখে দেখেছি দিঘার জগন্নাথ দেবের মন্দির। দীঘা সমুদ্র সৈকত। দীঘায় জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথ ,বলরাম, সুভদ্রাকে দেখেছি। কি বিশাল মন্দির। সামনের সিঁড়ি দিয়ে ওঠার সময় পর পর গাছের টব দিয়ে সাজানো। রাতে আলোয় দিয়ে সাজানো দীঘার জগন্নাথ মন্দির খুব সুন্দর লাগছিল। রাতে অনেকক্ষণ ঘুরেছি। ওখানে একটা জিনিস সব থেকে ভালো লেগেছে, তা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। কোথাও কোনো গুটকা,পানের পিক নেই। নোংরা ময়লা আবর্জনা নেই। ওখানে মন্দির দর্শনে এসে ভ্রমণার্থীরা তাঁদের জলের প্লাস্টিকের বোতল, খাবারের উচ্ছিষ্ট,প্যাকেট সবকিছু আবর্জনা ডাস্টবিনে ফেলছে। প্রতিটা জায়গায় একেবারে পরিস্কার পরিচ্ছন্ন।সবাই সব কিছু নিয়ম শৃঙ্খলা পালন করছেন। আর এই দৃশ্য দেখে তারা অভিভূত। ছাত্রী রুপসা প্রামানিক বলছেন, দীঘায় জগন্নাথ মন্দির দেখার পাশাপাশি ছিল শীতের বনভোজন, দীঘা সমুদ্র সৈকতে অনেকক্ষণ ঘুরেছি। কি উঁচু উঁচু ঢেউ আঁছড়ে পড়ছে সমুদ্র পাড়ে, তারপর সাদা ফেনা হয়ে আবার মিশে যাচ্ছে সমুদ্রে । আমার খুব ভালো লেগেছে।

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে সম্প্রতি দিঘার এক শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়। ঘুরে দেখানো হয়, দীঘার জগন্নাথ দেবের মন্দির এবং মন্দির সংলগ্ন গোটা চত্বর। পুঁথিগত শিক্ষার বাইরে ভ্রমণে যেখানে নতুন নতুন জিনিস দর্শন এবং সেখানে নিয়ম শৃঙ্খলা সব কিছুরই শিক্ষা লাভ করতে পারে সেই উদ্দেশ্যে এই শিক্ষামূলক ভ্রমণের আয়োজন। বিদ্যালেয়ের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক মিলিয়ে প্রায় ৫০ জন এই শিক্ষামূলক ভ্রমণে অংশগ্রহণ করেন। ফলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক নস্কর বলেন, “এই নিয়ে শিক্ষামূলক ভ্রমণ ২ বছর করা হলো। আমরা চেয়েছিলাম চার দেয়ালের মাঝে পড়াশোনা থেকে একটু অন্যরকম শিক্ষা দিতে। ছোটবেলা থেকে ছাত্র-ছাত্রীরা যেন শিক্ষামূলক ভ্রমণ সম্বন্ধে জানতে পারে।সেই সঙ্গে প্রতিবছর ওদের জন্য একটা বনভোজনের আয়োজনও করা হয়। মূলত শিক্ষামূলক ভ্রমণের সঙ্গে সঙ্গে আনন্দ দিতেই এই উদ্যোগে নিয়েছি ।বেশ কয়েকজন এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আগামী দিনে এই ধরনের শিক্ষামূলক ভ্রমণ আরও করার পরিকল্পনা আছে আমাদের”।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
