
প্রতীকী ছবি——-
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- শিশু মৃত্য!আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর গ্রামীণ হাসপাতাল।চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ পরিবারের। ঘটনায় চিকিৎসককে চড় মারা অভিযোগ উঠেছে। ঘটনার পর নিরাপত্তার অভাবে কর্মবিরতি শুরু করলেন চিকিৎসকরা। এরপরই ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে প্রায় দেড় বছরের এক শিশু, তাকে জ্বর ও পেট খারাপ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। ওই শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। চিকিৎসকরা আধঘন্টা শিশুটির চিকিৎসাও করেন। নেবুলাইজার দেওয়া হয়। কিন্তু তার অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করলে তাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরিবারের সদস্যরা শিশুটিকে নিয়ে অন্য হাসপাতালে যাওয়ার সময় সে মারা যায়।
এই ঘটনা পর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করে মৃত শিশুর পরিবারের সদস্যরা। পাশাপাশি সে সময় ডাঃসৌরভ হালদার নামে এক চিকিৎসককে চড় মারার অভিযোগ ওঠে। এই ঘটনার পরই পুলিশে নিরাপত্তা দাবি তুলে চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন।চলে বেশ কয়েক ঘন্টা । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।ইতিমধ্যে চিকিৎসকদের উপরে চড়াও হওয়ার অভিযোগে ওই শিশুটির দাদুকে আটক করে পুলিশ। ঘটনা তদন্ত শুরু হয়েছে।এই ঘটনা প্রসঙ্গে ডায়মণ্ডহারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়ন্ত শুকুল জানান, “বর্তমানে ওখানে সমস্ত স্বাস্থ্য পরিসেবা স্বাভাবিক চলছে।আমরা পুলিশ প্রশাসনকে সমস্ত বিষয়টা জানিয়েছি।ওরা স্টেপ বাই স্টেপ ব্যবস্থা নেবে”।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
