
প্রতীকী ছবি–
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- ভাষা গত সমস্য! আর তার জেরেই ‘চোর’ সন্দেহে ভিন রাজ্যের যুবককে গণপিটুনি ।গুরুতর আহত যুবকের মৃত্যু। ঘটনাটি ঘটেছে কুলতলির সানকিজাহান এলাকায়। ঘটনার খবর সমাজ মাধ্যমে চাউর হতেই গ্রেফতার ৭ ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,কুলতলী থানার সানকিজাহান এলাকায় চোর সন্দেহের বসে অপরিচিত যুবকে বেধড়ক মারধর পরে তাঁর মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত ৭জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, কেরলের বাসিন্দা ওই যুবক,তাঁর পরিচিত কুলতলির এক বাসিন্দার বাড়িতে এসেছিলেন বেড়াতে। মঙ্গলবার সকাল বাজার করতে বেড়িয়ে ছিলেন। বাড়ি ফেরার পথে হঠাৎই রাস্তা ভুলে অন্য পাড়ায় ঢুকে পড়েন ।এক্ষেত্রে বাংলা ভাষা না জানায় তাঁর নিজের পরিচয় সে বলে বোঝাতে পারিনি। আর তখনই অপরিচিত যুবককে এলাকায় ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ জাগে। ‘চোর’ তকমা দিয়ে দড়ি দিয়ে তাকে বেঁধে ফেলা হয়। এই ঘটনার ভিডিও ইতিমধ্যে সোস্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে ।যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলার চাণক্য ডট ইন।দড়ি দিয়ে বেঁধে মারধোরের সময় তাঁর আকুতি শোনা গিয়েছে ,তাঁকে ছেড়ে দেওয়ার জন্য বারবার আবেদনও জানিয়েছেন। যদিও পরে কুলতলী থানা পুলিশ খবর পেয়ে তাঁকে উদ্ধার করে, জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালেই মৃত্যু হয় ওই কেরলের যুবকের। ইতিমধ্যে ভিডিওর ভিত্তিতে কুলতলি থানার পুলিশ ঘটনায় জড়িত অভিযোগে ৭জনকে গ্রেপ্তার করেছে। তদন্ত শুরু করেছে।

ADVT





