সরকারি পরিষেবা পেতে সমস্যা হলে সমাধানে হেল্প লাইনের পর এবার রাজ্য সরকারের উদ্যোগে চালু হল পোর্টাল  

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- রাজ্যে তৃণমূল সরকারের পতনের পর। মানুষের উন্নয়নে কাজ করবে বলেছিল বিজেপি সরকার ।তা আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই  একের পর এক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করে পশ্চিমবঙ্গের মানুষের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী।
এবার  প্রকল্পে সমস্যা হলে অথবা মানুষের যে কোন সমস্যা হলেই যাতে সমাধান করা যায় তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে চালু হলো  পোর্টাল ।আর এই নিয়েই আশার আলো দেখছেন রাজ্যের অগণিত নবীনএবং  প্রবীণ মানুষজন ।আগে চালু হয়েছিল ‘আপনার সরকার আপনার পাশে’হেল্প নাম্বার।আর এবার চালু হলো পোর্টাল।
আগামী ১৫ জুন থেকে শুরু হচ্ছে ‘জনকল্যাণ শিবির’। সেখানে গিয়ে মিলবে নানা প্রকল্পের যুক্ত হবার সুযোগ। শনিবার এই পোর্টাল মানুষের সামনে বড় রাস্তা খুলে দিয়েছে রাজ্য সরকার বলে মনে করছে ওয়াকিবহলমহল। মুখ্যমন্ত্রীর দপ্তর বা সচিবালয়ে যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে ‘আপনার সরকার আপনার পাশে’ অপশন পাবেন। সেখানে হেল্প ডেক্স নম্বর ইমেইল আইডি যেমন মিলবে তেমনি রয়েছে ‘রেইস গিভেন্স’ এর মত নাগরিক পরিষেবার অপশন। অন্নপূর্ণা যোজনা ,বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ যে কোনো সমস্যার অভিযোগ জানানো যাবে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে। এই ‘রেইস গিভেন্স’ অপশনে ঢোকার জন্য ফোন নম্বর দিতে হবে। যিনি অভিযোগ জানাতে চাইছেন,তাঁর  ওই ফোন নম্বর দিলেই আসবে ওটিপি। ক্যাপচা ভেরিফিকেশনে পর অভিযোগ জানানোর একটি অপশন পেজ খুলে যাবে। সেখানে নাম, ঠিকানা, জেলা, মহকুমা, থানা, বিধানসভা কেন্দ্র, পোস্ট অফিসের বিস্তারিত দিতে হবে। তারপর অভিযোগ জানানো যাবে। পাশাপাশি এই পোটালে অভিযোগ জানানোর সময় সংশ্লিষ্ট ব্যক্তির বয়স, ইমেইল আইডি, যোগাযোগের বিকল্প নম্বর দিতে হবে। অভিযোগ জানানোর আলাদা বক্স আছে সেখানে গিয়ে বিস্তারিত লেখা যাবে। এমনকি সেখানে যোগ করা যাবে নথিও। বিস্তারিত তথ্য পূরণ করে জমা দেওয়ার অপশন ক্লিক করলেই তা পৌঁছে যাবে সরকারের কাছে। তারপরই সমস্যা সমাধান প্রক্রিয়া শুরু হয়ে যাবে। রাজ্যের পালা বদলের পর প্রথমেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, তার সরকার মানুষের সরকার হবে। আর তার পরিষেবাতে প্রতিফলন থাকবে। নামেও থাকবে বিশেষ আকর্ষণ। তাই ‘আপনার সরকার আপনার পাশে’ নাম রাখা হয়েছে। যা বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে মানুষের কাছে। নবান্ন  থেকে হেল্পলাইন নম্বর চালু করেছিল রাজ্য সরকার। সরকারি পরিষেবা পেতে কোন সমস্যা হলে সরাসরি ফোন করতে  ৮২৮২০৮২৮২০ চালু হয়েছিল।আর এবার asap@wb.gov.inইমেল আইডিও দেওয়া হয়।এবার চালু হল পোর্টাল।

ADVT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *