
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- অনুপ্রবেশ ইস্যুতে একেবারে প্রথম থেকেই জিরো টলারেন্স নীতি স্পস্ট করে দিয়েছিল বিজেপি। রাজ্যে পালা বদলের পর মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নিয়েই অনুপ্রবেশ আটকাতে কড়া পদক্ষেপ নেয়। সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি হস্তান্তর, সেই সঙ্গে ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে জমি তুলে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। আর যে কথা সেই কাজ । বুধবার ২০/০৫/২০২৬ নবান্ন থেকেই ২৭ কিলোমিটার জমি রাজ্য সরকারের তরফে বিএসএফের হাতে তুলে দিলেন কাঁটাতার দেওয়ার জন্য।
উল্লেখ্য দীর্ঘদিন ধরেই সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য রাজ্যের কাছে জমি চেয়েছিল কেন্দ্রীয় সরকার। বিগত সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরোধিতাও করেছিলেন। এর ফলে সেই প্রকল্প বহুদিন ধরেই আটকে ছিল।রাজ্যে পালা বদল পর বিজেপি ক্ষমতায় আসে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিএসএফের হাতে জমি তুলে দেওয়ার বিষয়টিতে উদ্যোগী হন। এদিন বিএসএফকে জমি হস্তান্ত করার সময় বিগত নাম করে তৃণমূল সরকার কে নিশানা করে তিনি বলেন, বাংলাদেশ সীমান্তকে সুরক্ষিত করতে রাজ্যের কাছে আগে জমি চেয়েছিল বিএসএফ কিন্তু তোষণের রাজনীতির জন্য তা দেওয়া হয়নি। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা এবং বিএসএফের আধিকারিক ও। এদিন মুখ্যমন্ত্রী জানান, বাংলায় এখনো ৬০০ কিমি সীমান্ত কাঁটাতারহীন অবস্থায় রয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তে রয়েছে ৪ হাজার কিলোমিটার এর মধ্যে বাংলায় রয়েছে ২২০০ কিমি। তোষণের রাজনীতির জন্য এতদিন জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হয়নি। এদিন বিএসএফকে জমি হস্তান্তরের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সবে মাত্র শুরু হল দ্রুত কাজ সম্পন্ন হবে এবং বিএসএফ কে সব ধরনের সাহায্য করা হবে।

ADVT





