সাগর তীর্থভূমি থেকে বাড়ি ফিরছেন রজনী,সহযোগিতায় হ্যাম রেডিও

রাজ্য

তপন কুমার দাস,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- এবছর গঙ্গাসাগর মেলায় এসেছিলেন পূণ্যস্নানের উদ্দেশ্যে।, লক্ষ্য লক্ষ্য পূর্ণার্থীর ভিড়ে হারিয়ে ফেলেছেন প্রিয়জনকে,তার পর কেটে গেছে প্রায় ১মাস।কখনও রাস্তার পাশে কিংবা কোনো দোকানের বারান্দায় বসে আপনমনেই বলেতেন নানা কথা, একাএকা গান করতেন,নাচতেন, আবার কখনও কান্না কাটিও করতেন। কয়েকদিনের মধ্যে স্থানীয় মানুষজনের যেন আপনজন হয়ে উঠেছিলেন।পাড়ার দোকানদারের দেওয়া খাবার খেয়েই দিব্যি চলছিল মেলার পরবর্তী দিনগুলো। গত কয়েকদিন আগে হঠাৎই নজরে আসে ৩৫-৪০এর এক ভিন রাজ্যের এক মহিলাকে অসংলঘ্ন কথাবার্তা আর গান গেয়ে নাচের দৃশ্য দেখেন কচুবেড়িয়া ফেরিঘাটে কত্যবরত এক সিভিল ডিফেন্স কর্মী।সঙ্গে সঙ্গে বিষয়টি সাগর থানায় জানায় ।পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয়  হ্যাম রেডিও-র ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের  স্থানীয় প্রতিনিধি  দিবস মন্ডল কে।আর তাদের ধারাবাহি চেষ্টায় নিখোঁজ ওই মহিলার নাম পরিচয় ঠিকানা বের করে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিল ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও ।

জানা গেছে, ওই মহিলার সঙ্গে দফায় দফায় কথা বলেন হ্যাম রেডিও-র সদস্য শিক্ষক দিবস মন্ডল ও আতাউর সেখ। তাঁরা জানান, একেক দিন একেক ধরনের  কথা বলতেন ওই মহিলা। রাজস্থান থেকে হরিয়ানা, উত্তরাখণ্ড থেকে দিল্লী সব জায়গার নাম।তবে  নানা কথার মাঝে এক স্কুলের নাম ও প্রিন্সিপালের নাম বলেন ওই মহিলা ।আর সেই সূত্র ধরে ঠিকানায় যোগাযোগ করে হ্যাম রেডিও সদস্যরা।তাঁরা জানতে পারেন, কেউই নেই, মা বাবা ভাই সবাই মারা গেছেন। পাড়ার লোকও চিনতে পারছেনা। তবে ঠিক কোথায় তাঁর বাড়ী বা পরিবার জানা নেই কারোর।

 বিয়ে হয়েঁছে? এই প্রশ্ন ওই মহিলাকে করতেই রেগে যায় । তিনি বলেন ,ওরা আমায় খুব অত্যাচার করে, বাড়ী যাবই না। অনেক খোঁজাখুঁজির পর উত্তরাখণ্ডের হরিদ্বারে সুভাষগড়ে বোন রিম্পি শর্মার খোঁজ পাওয়া গেল।  তিনি জানান “ ওর স্বামী ছেলেমেয়ে সবাই আছে, তারা থাকে ফরিদাবাদে । প্রায় এক বছর আগে বাড়ী থেকে নিখোঁজ হয়েছেও । এই হ্যাম রেডিও-র সদসদের থেকে খবর পেলাম ও গঙ্গাসাগরে আছে। স্বামী বোন ছেলেমেয়ে সবার সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলানো হয়। কথা বলতে বলতে আনন্দে আত্মহারা হয়ে পড়েন। সকলের সামনেই মন খুলে নাচতে থাকে। পরিবার সূত্রে জানা যায়, এর আগেও রাজস্থান-,কানপুর চলে গিয়েছিল।এরপরেই আসল ঘটনার শুরু ওনার স্বামী বাড়িতে ফিরিয়ে নিতে নারাজ, আজ নয় কাল এভাবেই মাসখানেক কেটে যায়,পরিস্থিতি বেগতিক জেনে হ্যাম রেডিওর পক্ষ থেকে হরিয়ানার মুখমন্ত্রীর দপ্তর ও ফরিদাবাদ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। অবশেষে আজ  ওনার স্বামী রাজীব কুমার নিজে এসে রাজনী শর্মাকে নিয়ে ফিরছেন । দিন হোক বা রাত, বিনিদ্র রাত জেগে যে রজনী-রা এখনও খোলা আকাশের নিচে, তাদের খোঁজাতেই তো আমাদের আনন্দ।  মানুষ মানুষের জন্য।  স্বামীর সাথেই বাড়ী ফিরছেন রজনী।

 তবে ক্ষণিকের পরিচয়ে যেন সকলের অজান্তে কখন ঘরের মেয়ে হয়ে গিয়েছিল রজনী।সাগরের স্থানীয় মহিলারা রজনী স্বামীর সঙ্গে বাড়ী ফিরে যেতে দেখে চোখের কোনে চিক্ চিক্ আনন্দ অশ্রু।যেন ঘরের মেয়ে তাঁর শ্বশুড় বাড়ি যাচ্ছে।মানুষ মানুষের জন্য ।ধন্য সাগর তীর্থভূমি।

  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন;- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *