স্বামীজীর স্মরণে বজবজ থেকে শিয়ালদহ বিশেষ ট্রেন

রাজ্য

হিমাদ্রিশেখর মণ্ডল,বাংলার চাণক্য নিউজ ডেস্ক:-  আমেরিকার শিকাগোয় বিশ্বধর্ম সভায় বক্তৃতা দিয়ে দেশে ফেরার পরে রাজকীয় সংবর্ধনা পেয়েছিলেন স্বামী বিবেকানন্দ। বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দ বিদেশ সফর সেরে চেন্নাই থেকে জাহাজে ফিরে বাংলায় প্রথম পদার্পণ করেন বজবজের মাটিতে। ১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি স্বামীজীর মোম্বাসা জাহাজটি খিদিরপুরে নোঙর করার কথা ছিল। কিন্তু কোনও কারণে বজবজের জেটিতে স্বামীজি ও তাঁর সঙ্গী-সহ জাহাজটি দাঁড়িয়ে পড়ে সূর্য ডোবার আগেই। স্বামীজি সারারাত জাহাজে কাটিয়ে পরদিন ১৯ ফেব্রুয়ারি জাহাজ থেকে নেমে পার্শ্ববর্তী বজবজ স্টেশনে এসে খানিক বিশ্রাম নিয়ে তারপর ট্রেনে চেপে শিয়ালদহের পথে রওনা হন। বর্তমানে পুরোনো স্টেশনটি ইয়ার্ড মাস্টারের অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। ওই ঘরেই এখনও রয়েছে স্বামীজীর একটি মূর্তি। সেদিন প্রায় কুড়ি জন দেশি-বিদেশি ভক্ত ছিলেন স্বামীজীর সঙ্গে। স্বামী বিবেকানন্দের বিদেশ থেকে জাহাজে করে প্রথম বজবজে মাটিতে পদার্পণের ঐতিহাসিক মুহূর্তকে আবার লোকসমক্ষে তুলে ধরতে সেই ঘটনার পুননির্মাণ করা হলো।
       ১৯ ফেব্রুয়ারি দক্ষিণ শহরতলীর বজবজ স্টেশনে বাংলার মাটিতে স্বামী বিবেকানন্দের পদার্পণ স্মরণে রামকৃষ্ণ মিশন বজবজ বিবেকানন্দ স্মারক সমিতি ও পূর্ব রেলের উদ্যোগে বজবজ স্টেশনে এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। এই উপলক্ষে একটি বিশেষ কর্মসূচি পালিত হয়। এদিন সকালে বজবজ স্টেশন থেকে শিয়ালদহগামী  ফুল ও মালা দিয়ে সাজানো একটি বিশেষ ট্রেন ‘বিবেক ট্রেন’ সফরের আয়োজন করেছিল পূর্ব রেল। ট্রেনের গায়ে টানানো ছিল বিবেকানন্দের বাণী সম্বলিত প্ল্যাকার্ড ও পোস্টার। ফুল ও মালা দিয়ে সাজিয়ে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি সহ এই ‘বিবেক ট্রেন’ কে শিয়ালদহ নিয়ে যান রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজরা। এদিন সকাল পৌনে ন’টার সময় বজবজ স্টেশনের এক নম্বর প্লাটফর্মে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে আশ্রমের সম্পাদক স্বামী স্বাসহ্যজ্ঞানানন্দ মহারাজ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ, বজবজ পৌরসভার পৌর প্রধান গৌতম দাসগুপ্ত,বজবজ বিবেকানন্দ স্মারক সমিতির সভাপতি শুভময় ঘোষ, সম্পাদক স্মৃতিরঞ্জন ঘোষ, বজবজ স্টেশন মাস্টার ভিকি সিরকা প্রমুখ। এদিন ডায়মন্ড হারবার পুলিশ জেলা ব্যান্ড বাজিয়ে অভিবাদন জানায় তারপর অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
       স্বামী বিবেকানন্দের শিকাগো থেকে কলকাতা প্রত্যাবর্তনের ১২৯ তম বর্ষপূর্তি উৎসব উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি বজবজ থেকে শিয়ালদহগামী বিশেষ তিনটি বিবেকানন্দের মূর্তি সহ শিয়ালদা পৌছায়। এই উপলক্ষে শিয়ালদহ স্টেশনেও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারপর স্বামীজীর মূর্তি সহযোগে স্বামীজীর বাড়ি শ্যামবাজার, আলমবাজার মঠে এসে শেষ হয় এই বর্ণাঢ্য শোভাযাত্রা। রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুড় মঠের পক্ষ থেকে এই শোভাযাত্রা আয়োজন করা হয়। শেষে আলমবাজার মঠে স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান, আরতি ও সন্ন্যাসীদের প্রার্থনা হয়।
     এদিন ঢাকুরিয়া ইয়ং কোলকাতা সংগঠনের উদ্যোগে পরমপুরুষ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি ও স্বামী বিবেকানন্দের শিকাগো থেকে প্রত্যাবর্তনের ১২৯তম বর্ষপূর্তি পালন করা হয়। সংগঠনের সভাপতি সনাতন হালদার এই ঐতিহাসিক দিনটির গুরুত্বের কথা বলেন। 

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *