নিউ গড়িয়ায় আবাসনে বৃদ্ধা খুনের ঘটনায় সতর্ক লালবাজার ! প্রবীণদের নিরাপত্তায় বড় পদক্ষেপ  

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- একের পর এক প্রবীণ নাগরিকদের কে টার্গেট করে হচ্ছে অপরাধ। এবার এ বিষয় নিয়ে তাদের নিরাপত্তা দিতে বিশেষ উদ্যোগ নিল কোলকাতা পুলিশ। সম্প্রতি এক বৈঠকে পুলিশ কমিশনার মনোজ ভর্মা কার্যত স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছেন, প্রতিটি থানাকে প্রবীণ নাগরিক জন্য নতুন ধরনের যাচাই করণ ফর্ম তৈরি করতে হবে এবং তা কঠোরভাবে কার্যকর করতে হবে। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন শহরের সমস্ত থানার ওসি এছাড়া গোয়েন্দা শাখার আধিকারিকরা।
কয়েকদিন আগে কোলকাতার দক্ষিণ শহরতলীর দক্ষিণ২৪পরগণার নিউ গড়িয়ার এক আবাসনে এক বৃদ্ধাকে খুন এবং তাঁর স্বামীকে গুরুতর আঘাত করার অভিযোগ উঠে ছিল তাঁর নবনিযুক্ত আয়া এবং তাঁর প্রেমিকের বিরুদ্ধে। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে।যদিও এই ঘটনার একদিনের মধ্যেই ওই বাড়ির আয়া ওতাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই ঘটনা জেরে বিভিন্ন মহল থেকে প্রবীণদের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,শহরের প্রতিটি থানা এলাকায় প্রবীণ মানুষজনদের জন্য সুরক্ষা দিতেই তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে। পাশাপাশি যারা আয়া বা কেয়ার সেন্টার গুলি থেকে পরিষেবা নিচ্ছেন তাদের নাম, ছবি, ঠিকানা পরিচয়পত্রের নথি থেকে শুরু করে তারা কতদিন ধরে কাজ করছেন এই সব তথ্য থানার রেকর্ডে রাখতে হবে। পাশাপাশি প্রতিটি থানায় একজন করে আধিকারিককে এই দায়িত্ব দেওয়া হবে। যিনি নিয়মিত বাড়িতে গিয়ে প্রবীণদের খোঁজ নেবেন। অনলাইনে ফর্ম পূরণের সুবিধার কথা জানানো হবে প্রবীণদের।


ওয়াকিবহাল মহলের মতে, এই ফর্ম চালু হলে প্রবীণদের বাড়িতে কারা কাজ করছেন,তা সঠিকভাবে তার পরিচয় যাচাই করা  যেমন যাবে তেমন অপরাধ প্রতিরোধ করাটা অনেকটাই সহজ হবে। সেই সাথে থানার পক্ষ থেকে মাঝেমধ্যে প্রবীণদের খোঁজ নেওয়ার দায়িত্ব থাকছে। এর ফলে কোন সমস্যার মুখোমুখি হচ্ছে কিনা তাদের অথবা কোন হুমকি কিংবা চাপের মুখে পড়েছেন কিনা তাও খুব খতিয়ে দেখবেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা । 

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *