
বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- প্রয়াত বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। সোমবার সকাল ১১টা৩৫ মিনিট নাগাদ কোলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সম্প্রতি শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। তার বয়স হয়েছিল ৬২ বছর। অভিনয়ের পাশাপাশি রাজনীতির অঙ্গনে পা রেখেছিলেন। জয় বন্দ্যোপাধ্যায় ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য।
১৯৬৩ সালের ২৩ শে মে জন্ম হয় জয় বন্দ্যোপাধ্যায়ের। প্রথম থেকে বিনোদন জগতের প্রতি একটা বিশেষ টান ছিল তাঁর। অভিনেতা হিসেবে তাঁর ক্যারিয়ার শুরু হয় ‘অপরূপা’ ছবি থেকে। সেসময় তাঁর বিপরীতে নায়িকা ছিলেন দেবশ্রী রায়। প্রথম ছবি থেকে ইন্ডাস্ট্রির নজরে পড়েছিলেন তিনি। তবে পরিচালক নববেন্দু চট্টোপাধ্যায়ের ‘চপার’ ছবিতে অভিনয় করে সেই সময় প্রচুর প্রশংসা পেয়েছেন জয় বন্দ্যোপাধ্যায়। নয়ের দশকে পরিচালক অঞ্জন চৌধুরীর ‘হীরক জয়ন্তী’ ছবিতে বক্স অফিসের তাঁকে সাফল্য এনে দেয়। বহু প্রশংসিত হয় জয় ও চুমকি চৌধুরী জুটি। এমনকি টলি পরায় রোডে যায় চুমকি ও জয়ের প্রেমের গুঞ্জন।জয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চুমকি চৌধুরির নাম এখনও জড়িয়ে থাকে ভক্তকুলে দর্শকদের কাছে।‘অভাগীনি’,হীরক জয়ন্তীতে কাজ করতে গিয়ে দুজনের প্রেম।তাদের পরিবারের সায় ছিল।বিয়ের কথাও চলছিল।কিন্তু সম্পর্ক ভেঙে যায়।
তিনি ‘নাগমতি’ ‘মিলন তিথি’ ‘আমার’র মত বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। ইদানিং অভিনয় ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছিলেন। ২০১৪ সালের ২০১৯ এ বীরভূম ও উলুবেরিয়া লোকসভায় বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন। তবে তিনি জিততে পারিনি ।শেষে ২০২২ সালে নভেম্বর মাসে জয় বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তিনি আর বিজেপির প্রতিনিধিত্ব করবেন না।
রাজনীতিবিদ অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহ হয় জয় বন্দ্যোপাধ্যায়ের ।তবে সে বিয়েও টেকেনি।পরে দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংসার করছিলেন প্রয়াত অভিনেতা।জয় বন্দ্যোপাধ্যায়ের মা জীবিত ।ছেলের এই প্রয়ানে পুত্র শোকে কাতর। অভিনেতার প্রয়াণে স্বাভাবিকভাবে গভীর শোকের ছায়া নেমে এসেছে টলিউড ও রাজনৈতিক মহলে।

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০
