দক্ষিণবঙ্গে কালবৈশাখির চোখ রাঙানি,একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভবনা

রাজ্য

প্রতীকী ছবি—

বাংলার চাণক্য নিউজ ডেস্ক:- দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট। বুধবার বিকেল থেকেই কোলকাতা সহ একাধিক জেলায় আচমকার ঝড় বৃষ্টি ঝড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ এবং কোথাও কোথাও শিলা বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে,এই আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার কোলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে সপ্তাহান্তে শুক্রবার ও শনিবার ঝড়- বৃষ্টির দাপট অনেকটাই বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে বিকেলের পর থেকে ঝড়ো হাওয়ার গতির বাড়বে এবং তা ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌছাতে পারে। বজ্রপাতের আশঙ্কা ও রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া ,বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে ঝড়ের প্রভাব বেশি পড়তে পারে। এইসব এলাকায় শিলা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ একসঙ্গে দেখা যেতে পারে। ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা গুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। এই ঝড়ের ফলে তাপমাত্রা কিছুটা  কমেছে ।টানা গরমের পর কোলকাতা সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন এলাকায় কিছুটা স্বস্তি মিলেছে।তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। তাঁদের মতে উত্তর পশ্চিম দিক থেকে আসা শুষ্ক ঠান্ডা বায়ু এবং বঙ্গোপসাগর থেকে আসা উষ্ণ আদ্র বায়ুর সংঘর্ষে এই ঝড়ের সৃষ্টি হচ্ছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার থেকে ধীরে ধীরে ঝড় বৃষ্টির প্রবণতা কমতে পারে। তবে সম্পূর্ণভাবে স্বাভাবিক আবহাওয়া ফিরে আসতে আরো কয়েকদিন সময় লাগবে।  

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

ADVT

খবর এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন:- ৯১৫৩০৪৩৩৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *