বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের পরিবারকে ২৫লক্ষ , দাদাকে চাকরির নিয়োগ পত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী

রাজ্য

বাংলার চাণক্য নিউজ ডেস্ক;-  বারুইপুরে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন বারুইপুরে সূর্যপুরের এসে প্রথমে ধর্ষণ – খুনের শিকার হওয়া নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন তিনি ।পরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মন্ডলের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের হাতে ২৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি। সেই সাথে ইন্দ্রজিৎএর দাদাকে সিভিক ভলেন্টিয়ারের  চাকরির নিয়োগ পত্র তুলে দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী এদিন বলেন,’নির্যাতিতার পরিবারের পাশে সরকার রয়েছে’। তবে তাদের কোন আর্থিক সাহায্য করা হয়েছে কিনা সে বিষয় নিয়ে সংবাদমাধ্যমে কিছু বলতে চাননি তিনি।
শনিবার সূর্যপুরের নতুন পুলিশফাঁড়ির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে  এলাকায় একটি পুলিশ ফাঁড়ি তৈরীর আবেদন জানিয়েছিলেন। তাঁদের সেই আবেদনে সাড়া দিয়ে ৪ দিনের মধ্যে ফাঁড়ি তৈরীর কাজ শেষ করে সেখানে উদ্বোধন করা হলো। মুখ্যমন্ত্রী এদিন বলেন, নাবালিকাকে ধর্ষণ -খুন এবং গণপিটুনি দুই ঘটনাতেই দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এখানে একটি একরত্তি  মেয়েকে যেভাবে অত্যাচার করে খুন করা হয়েছে, পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ। যে ওরা তদন্তে সহযোগিতা করেছেন। প্রথম থেকেই পরিবারের পাশে আছি। যে ৪ জনের নামে অভিযোগ করা হয়েছিল তাদের পুলিশ গ্রেপ্তার করেছে ।কেউ কেউ বসিরহাটের বাংলাদেশ সীমান্ত পর্যন্ত পালিয়ে গিয়েছিল। ধরে আনা হয়েছে। বারুইপুর  জেলা পুলিশ ভালো কাজ করছে। বাকি যা ঘটনা ঘটেছে, তা নিয়ে সিআইডি তদন্ত করছে। আমি কিছু বলবো না।
উল্লেখ্য নাবালিকা ধর্ষণ-খুন মামলায় অভিযুক্ত প্রভাস মন্ডল পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে।সেই ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি।যদিও এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিআইডি তদন্ত প্রসঙ্গে কোন মন্তব্য করতে চাননি ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *